1. admin@nirvulbarta.com : akas :
  2. rjbdb155@gmail.com : iqbal :
  3. mizankuakata@gmail.com : MD. Mizanur Rahman : MD. Mizanur Rahman
  4. nirvulbarta@gmail.com : rabbi :
রাষ্ট্রের কাছে জনগণের আমানত - সাক্ষাৎকারে : মুফতি মিযানুর রহমান সাঈদ - দৈনিক নির্ভুল বার্তা
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ-
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। যোগাযোগঃ- ০১৭১২৭৪৫৬৭৪
শিরোনামঃ
Malina Casino: Discover the Exciting World of Online Gaming and Bonuses Malina Casino: Discover the Exciting World of Online Gaming and Bonuses Casinia Casino: Erlebe die Aufregung von Live-Spielen und Attraktionen! Find Out What’s New at Verde Casino: Exciting Updates and Features Gewinne im Verde Casino sind der Schlüssel zu deinem Erfolg – Spiel jetzt Трудно быть Богом শোকের মাস আগস্ট শুরু সংক্রমণে মানুষের যাত্রা ৭–১৪ আগস্ট এক কোটি টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী মহিপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এম এ খায়ের মোল্লা গ্রুপের বেকু মেশিন দিয়ে ফসলী জমি কর্তন ॥ মিন্টুর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ‘কবি পারভীন আমিন’ অনিশ্চিত যাত্রা শিক্ষার্থীদের – বাদ সাধছে করোনা সাকিবের কী হবে মৎষ্য বন্দর আলিপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ যেদিন তালাক সেদিন বিয়ে- হতাশার বানী নিয়ে পলাশের জীবন যুদ্ধ ॥ বাজেট কাল্পনিক ছাড়া কিছুই নয় : বিএনপি চায়ের দাম অর্ধেক নেবেন দোকানি – বীর মুক্তিযোদ্ধাদের জন্য কাকাতুয়ার শেখানো বুলির মতো-তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। পুরুষ-সমাচার হিমশিম খাচ্ছে উন্নত বিশ্বও সাইবার দুর্বৃত্তদের ঠেকাতে করোনা ভাইরাস” তাজমহল মাস্তানতন্ত্র কায়েম করা হয়েছে: মির্জা ফখরুল এখন ঢাকায় মেট্রোরেলের দ্বিতীয় ট্রেন সেট কলাপাড়ায় ঘূর্নিঝড় ইয়াস’র প্রভাবে ইটের ভাটার বেরি বাঁধ ভেঙ্গে ব্যাপক ক্ষতি, প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় মিথ্যা মামলা ॥ রাষ্ট্রের কাছে জনগণের আমানত – সাক্ষাৎকারে : মুফতি মিযানুর রহমান সাঈদ “মা” “এহকাল” আমলাতন্ত্রের কুট কৌশল তরুণীকে যৌন নির্যাতন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার-৬ অনলাইন ব্যবসার সর্বাধিক সুবিধা কাজে লাগাতে, ডাক অধিদপ্তরকে: প্রধানমন্ত্রী জোয়ারে ক্ষতিগ্রস্থ্য উপকূলীয় এলাকা ভারতে যৌন নির্যাতনে ঢাকার যুবক আটক অশ্বিন ভাঙবেন মুরালির রেকর্ড বারবার নয়, বিয়ে একবারই করব মা’ বলছে– কবিতাটি ভালো লাগলে পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন— বাংলাদেশই সেরা ওয়ানডে দল আহমদ শফীকে হত্যার ‍অভিযোগের মামলায় এক আসামি গ্রেপ্তার সামান্থার সাধ প্রেম করিতে বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রে নিহত ৮ আশ্রয়কেন্দ্রে ফুটফুটে ছেলেসন্তানের জন্ম ইয়াসের আঘাতে লন্ডভন্ড ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূল “আমার দেশ” একান্ত না বলা কথা– সত্য” স্বার্থন্বেসী “বন্যার বেদনা” খুলনায় রাতের জোয়ার নিয়ে দুশ্চিন্তা,নদীর বাঁধ ভেঙে গেছে ১৮টি স্থানে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে কুয়াকাটা সহ উপকূলীয় এলাকার শত শত পরিবার পানিবন্দি মহিপুরে জল দস্যু নাসির বাহীনি কর্তৃক দিন দুপুরে কুপিয়ে দুজনকে গুরুতর যখম করার অভিযোগ ॥ সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা বন্ধ চেয়ে নোটিশ দুদকের দুর্নীতি রোধে সাত সদস্যের কমিটি প্রচ্ছন্ন বার্তা? বিজেপির নীতির বিরুদ্ধে ভবন বানিয়ে ফেলেছে নকশা ছাড়াই এফবিসিসিআই হারুন ইজাহার ‘যুব হেফাজত’ গঠন করতে চেয়েছিলেন অনুমোদনহীন বাল্কহেড অবাধে চলছে,পদ্মায় ঘটছে দুর্ঘটনা হেফাজত থেকে পদত্যাগ করা মুফতি আবদুর রহিম কাসেমী গ্রেপ্তার খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন, অক্সিজেন দিতে হচ্ছে: ফখরুল ডায়রিয়া, কলেরা, না অন্য কিছু মামুনুলকে ফের ৫ দিন রিমান্ডে পেল পুলিশ দুই দশকে ২৩ বার সুন্দরবনে আগুন দিনাজপুরে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৫ শহীদ বুদ্ধিজীবী আবদুর রহমান মুজিব বন্দী হলেন যে রাতে উৎসাহ বাড়াতে কার্ডে লেনদেনে বিশেষ প্রণোদনা দরকার ২৬ বার তাগাদা আমানতের টাকা ফেরত পেতে দুই কোটি টিকা আনা সরকারের লক্ষ্য কুয়াকাটায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন পার্শ্ববর্তী ভূমি হুমকির মুখে।। মহিপুর ১ ব্যাগ টাকাসহ ১ চোর আটক। কুয়াকাটায় অপহ্নত কিশোরীকে উদ্ধার॥ থানায় মামলা কুয়াকাটায় ইউ এন ও কর্তৃক গণমাধ্যম কর্মীকে শারীরিক নির্যাতনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় ॥ মহিপুরে দুই গ্রুপে সংঘর্ষে আহত ১২ ॥ গুরুতর-২ ॥ কুয়াকাটা পৌরসভার তুলাতলী ২০ শয্যা বশিষ্টি হাসপাতালের সাথে সড়ক যোগাযোগে জনর্দূভোগ ॥ পটুয়াখালীর মহিপুরে চায়ের দোকান লুটের মামলা শতভাগ মিথ্যা প্রমাণিত ॥ হয়রানীর স্বীকার ৫ আসামী ॥ কলাপাড়ায় উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও সমর্থকদের মারধর আহত-৮, সুষ্ঠ ভোট গ্রহণ নিয়ে শংকায় ভোটাররা ॥ ভাষা আন্দোলনের সুবর্ণজয়ন্তী স্মরণে প্রকাশ পেয়েছিল একুশের পটভূমি: নৌকার ভরাডুবির শংকায় স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মারধর আহত-১। নারী সমর্থকদের ইজ্জৎ লুটে নেয়ার হুমকী ॥ কুয়াকাটায় কাউন্সিলর কর্তৃক ভূমি জোর-যবর দখলের অভিযোগ ॥ কুয়াকাটার মহিপুরে বিড পুলিশিং ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। মহিপুরে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে চাঁদাবাজী মামলা ॥ নৌকা প্রতীকে চেয়ারম্যান পদ-প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশী মহিপুর থানা ছাত্রলীগ সভাপতি মোঃ শোয়াইব খান ॥ ছবির ফ্রেমে কুয়াকাটায় ৬ গণধর্ষণে অভিযুক্ত ও ১৭টি বিভিন্ন মামলার আসামী নাসিরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ ॥ “যদি হয়ে যায়” কেমন আছেন ? কুয়াকাটায় জলদস্যু জোংলা শাহালম বাহিনী কর্তৃক অপহরণকৃত জেলে ও ট্রলার উদ্ধার হলেও উদ্ধার হয়নি মালামাল ॥ কলাপাড়ায় রেকর্ডীয় ভূমি মালিকের দখলীয় ভূমিতে – ভূমিহীনদের বসতঘর ণির্মানের অনুমতি দিয়ে হয়রানী অব্যহত ॥ কলাপাড়ায় কাউন্সিলর পদে ব্যবসায়ী নেতা সাংবাদিক বিপুর মনোনয়ন দাখিল মহিপুরে ডালবুগঞ্জ ইউনিয়নবাসীর প্রত্যাশা অবসর প্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন সিকদার হোক- মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত নৌকা মার্কার র্প্রাথী ॥ কুয়াকাটায় মফস্বল সাংবাদিক ফোরামের বনভোজন ও কেন্দ্রীয় নের্তৃবৃন্দদের সংবর্ধনা ॥ ১২ হাজার ৬শ হত দরিদ্র খাদ্রসামগ্রী ত্রান পাচ্ছে ১৫শ’ বাকী সকলের পাওয়ার আবেদন ॥ বিএমএসএফ এর কেন্দ্রীয়-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তুষার হালদার কুয়াকাটা পৌর নির্বাচনে নৌকা মার্কার পরাজয়ে- প্রকৃতি আহত ॥ মহিপুর থানা শ্রমিকলীগের সভাপতি কর্তৃক চাঁদাবাজীসহ ভূমি জোরযবর দখলের তান্ডবে আহত-১ ॥ কলাপাড়া উপজেলা যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামালকে দল থেকে বহিস্কার ॥ কলাপাড়া আন্ধার মানিক নদীর মোহনায় জলদস্যু জোংলা শাহালম বাহিনী কর্তৃক ট্রলার ডাকাতি, অপহরণ-১ ॥ মহিপুরে ৯ গনধর্ষনের পর পলাতক বনদস্যু জোংলা শাহালম বাহিনী রয়েছে প্রশাসনের কড়া নজরদারীতে ॥ ক্লাস চলছে মাইনাস ৫১ ডিগ্রিতেও আমাদের একটাও মিটবে না?ভারতের সব চাহিদা মেটাব চিরতরে নির্যাতনকে কবর দিতে হবে: আইজিপি ইশরাকের বাসায় হামলার প্রতিবাদে বিক্ষোভ নেতা-কর্মীদের দেশপ্রেম ও মানবিকতাবোধ বাড়বে ‘বঙ্গবন্ধুর লেখা বই পড়লে চাকরি, বেতন স্কেল ৫৬৫০০ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে আইএফআরসি সিনিয়র অফিসার নেবে বিপর্যয়ের শঙ্কা পাটপণ্য রপ্তানিতে দুই দিন ধরে তুষারঝড়ে আটকা হাজারো যানবাহন বিএনপি’ মানুষের ভাগ্যের পরিবর্তন দেখেও দেখে না : তথ্যমন্ত্রী ২০২২ সালে পদ্মা সেতু দিয়ে যান চলাচল : কাদের যৌন মিলনের পরে এই ৫টি কাজ করলে, বিপদে পড়তে পারেন! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া একনজরে ‘পদ্মা সেতু এদেশের মানুষের পৈতৃক সম্পত্তি, তবে বিএনপির নয়’ অসাম্প্রদায়িক চেতনার দেশ বাংলাদেশ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঘারপাড়ায় ধানক্ষেত থেকে ২১ টি বোমা উদ্ধার যেভাবে এসেছিল মার্কিন পত্রিকায় ১৬ ডিসেম্বর ১৯৭১ হেফাজতে ইসলামের ছাতার নিচে স্বাধীনতাবিরোধীরা : হানিফ অগণতান্ত্রিক পন্থা খুঁজছে বিএনপি : কাদের শাহরুখের পাঠান ছবিতে সালমান ফোর্বসের ১০০ প্রভাবশালী তারকার তালিকায় বলিউডের জয়জয়কার ‘ যতদিন শারীরিক সক্ষমতা থাকবে, ততদিন রাষ্ট্রক্ষমতায় থাকবেন শেখ হাসিনা ’ রাজনীতির হাটে মির্জা ফখরুল বিক্রি হওয়া রাজনীতিবিদ: হাছান মাহমুদ ৫ প্রস্তাব বিবেচনায় আছে আলেমদের : স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে বিজয় দিবস উদযাপনে ৭ নির্দেশনা ভাস্কর এবং মূর্তির বিষয় আলোকপাত কর্মকর্তা নেবে স্বাস্থ্য অধিদপ্তর সুখবর, চাকরিপ্রার্থীদের জন্য দুটি বিসিএস আসছে ৬৪ পৌরসভার ভোট ৩০ জানুয়ারি আরব আমিরাতে অস্ত্র বিক্রি করতে সফল ট্রাম্প ডিজিটাল নিরাপত্তা আইনে মামুনুলের বিরুদ্ধে মামলা নেয়নি আদালত গাছে বেঁধে দপ্তরীকে পেটানো সেই যুবলীগ নেতা গ্রেফতার বর্ণচোরায় আওয়ামী লীগই পরিণত হয়েছে: মির্জা ফখরুল করোনায় সংগীতার সেলিম খানের মৃত্যু বদলে গেলো বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের সূচি হাশরের শেষ তিন আয়াত পাঠের ফজিলত মনোনয়ন বিক্রিতে শিথিলতা আওয়ামী লীগের বলয় ভাঙছে এমপি-মন্ত্রী প্রভাবশালীদের পদ্মাসেতু আজ দৃশ্যমান প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে : ওবায়দুল কাদের অপরাধের তদন্ত শুরু জো বাইডেনের ছেলের বিরুদ্ধে ‘যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ইসরাইল’ সততা ও নিষ্ঠার সাথে কমিটি করেছি মহিপুর প্রেসক্লাবের সভাপতি হলেন মিজানুর রহমান প্যাদা জনগণ হাতপাখায় ভোট দিয়ে নব্য চাঁদাবাজদের রুখে দেবে : মোস্তাফিজুর রহমান কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন মহিপুরে যৌথ অভিযানে দুই চিহ্নিত নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও নগদ অর্থ মহিপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলালের বিএনপিতে যোগদান মহিপুরে আদিবাসী রাখাইন সম্প্রদায়ের সঙ্গে এবিএম মোশাররফ হোসেনের মতবিনিময় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ চিহ্নিত কারবারি আটক ভোটের রায়েই বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে: এবিএম মোশাররফ হোসেন আতিকুর রহমান মিলন ফেডারেশন ক্লাবের উদ্যোগে উইন্টার মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মেহেরপুর গ্রামের মোঃ মন্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

রাষ্ট্রের কাছে জনগণের আমানত – সাক্ষাৎকারে : মুফতি মিযানুর রহমান সাঈদ

  • আপডেট সময় শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৬০৩ বার পঠিত

 নির্ভুল বার্তা ডেস্কঃ 

তিন জুন জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট ঘোষণার দিন ধার্য করা হয়েছে। সব শ্রেণি-পেশার মানুষের মতো বাজেট নিয়ে স্বপ্ন দেখেন আলেম-ওলামা ও ধর্মপ্রাণ জনতা। তারা কেমন বাজেট চান?

ইসলামে বাজেটের গুরুত্ব ও তাৎপর্য ইত্যাদি বিষয়ে দেশের শীর্ষস্থানীয় আলেম ও ইসলামি অর্থনীতিবিদ মুফতি মিযানুর রহমান সাঈদের সঙ্গে কথা বলেছেন – তোফায়েল গাজালি

-ইসলামে বাজেটের গুরুত্ব কতটুকু?

মুফতি মিযান : ইসলামে বাজেটের গুরুত্ব অপরিসীম। ইসলাম একটি স্বভাবজাত ধর্ম। কুরআন-হাদিসে বর্ণিত প্রতিটি নির্দেশনা মানুষের স্বভাবসম্মত, সুবিন্যস্ত এবং পরিপাটি। সুশৃঙ্খল ও উন্নত জীবনযাপনের জন্য আয় অনুপাতে ব্যয়ের যে খাত নির্ধারণ করা হয়, সেটাই বাজেট।

বাজেটের সঙ্গে দেশের উন্নতি-অগ্রগতি এবং জনগণের ভাগ্য অনেকাংশে জড়িত। তাই ইসলামে বাজেটকে একটি জাতীয় আমানত হিসাবে দেখা হয়। বাজেটের ওপর ভিত্তি করে একটি দেশ যেমন এগিয়ে যায়, তেমনি অপরিকল্পিত বাজেটের কারণে একটি দেশের অর্থনীতি সম্পূর্ণ ধ্বংসও হয়ে যেতে পারে।

সরকারের দায়িত্ব হলো, বাজেট প্রণয়নের সময় দেশ ও জনগণের কল্যাণে সর্বোচ্চ সতর্কতা ও আমানতের সঙ্গে দায়িত্ব পালন করা। অন্যথায় আল্লাহর দরবারে কঠিন জবাবদিহির মুখোমুখি হতে হবে।

-বাজেটের ইসলামি ফর্মুলা কী?

মুফতি মিযান : ইসলামি অর্থব্যবস্থায় বাজেট প্রণয়নের মৌলিক নীতিমালা হলো, ‘সর্বপ্রথম সর্বাধিক গুরুত্বপূর্ণ খাতকে অগ্রাধিকার দেওয়া।’ তার পর তুলনামূলক কম গুরুত্বপূর্ণ খাতকে অগ্রাধিকার দেওয়া এবং এভাবে ক্রমান্বয়ে নিচের দিকে আসা।

বাজেটের খাত নির্ধারণের পর দেখতে হবে, নির্ধারিত খাতের জন্য একান্ত প্রয়োজন কী বা কতটুকু। সব খাতের একান্ত প্রয়োজন পূরণ হওয়ার পর খাতের অলংকরণের দিকে নজর দিতে হবে। আমরা আগের বহু বাজেটে দেখেছি, কম গুরুত্বপূর্ণ খাতের অলংকরণ করতে গিয়ে কোটি কোটি টাকার বিলাসী বাজেট করা হয়েছে, অথচ অতিগুরুত্বপূর্ণ খাতকে এড়িয়ে যাওয়া হয়েছে।

এতে করে সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। ইসলাম এসব অপ্রতুল বিলাসী বাজেট সমর্থন করে না।

– বাজেট প্রণয়নের আগে মোটামুটিভাবে সব শ্রেণির মানুষের মতামত নেওয়া হয়। আলেমদের মতামত নেওয়া হয় না। এটাকে কীভাবে দেখেন?

মুফতি মিযান : এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের রাষ্ট্রের কর্তারা মনে করেন, আলেম-ওলামারা কুরআন-হাদিস পড়েন। তারা নামাজ রোজা, দোয়া কালাম করবেন। তাদের কাছে অর্থনীতির কোনো জ্ঞান নেই। অথচ আমাদের মাদ্রাসাগুলোয় যে ‘ফিকহুল বূয়ো’ পড়ানো হয়, এটা পুরোটাই ইসলামি অর্থনীতি।

বাজেট প্রণয়নের সময় আলেমদের মতামত না নেওয়ার একটি বড় কারণ এটাও হতে পারে, আমাদের জাতীয় অর্থনীতি সম্পূর্ণ সুদনির্ভর আর ওলামায়ে কেরাম সুদমুক্ত অর্থনীতির কথা বলেন।

প্রত্যেক মুসলমানকে একটি কথা মনে-প্রাণে বিশ্বাস করতে হবে, তাহলো- একজন মানুষের ব্যক্তিজীবন থেকে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রের, প্রতিটি সমস্যার সঠিক ও যৌক্তিক সমাধান রয়েছে ইসলামে। লক্ষ করলে দেখবেন, আমাদের জাতীয় অর্থনীতি ও বাজেটের অমীমাংসিত বহু বিষয়েরই সুন্দর ও গ্রহণযোগ্য সমাধান রয়েছে ইসলামি অর্থ ব্যবস্থায়।

তাই আমি মনে করি, বাজেট প্রণয়নের আগে সমাজের অপরাপর জনসাধারণের মতো আলেমদের মতামতও নেওয়া অত্যন্ত জরুরি।

-এবারের বাজেটে কী কী চ্যালেঞ্জ দেখছেন?

মুফতি মিযান : করোনা মহামারির কারণে বিশ্ব অর্থনীতিতে যে মন্দা দেখা দিয়েছে, বাংলাদেশও এ থেকে মুক্ত নয়। এবারের বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, অল্প আয় দিয়ে ব্যাপক চাহিদা পূরণ অর্থাৎ আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রাখা। স্বাস্থ্য ও চিকিৎসা খাতের ব্যয় কয়েক গুণ বেড়ে গেছে।

দীর্ঘ লকডাউনের কারণে জনজীবনে অভাব-অনটন নেমে এসেছে। এ ক্ষেত্রে ইসলামের বক্তব্য হলো, কোনো ব্যক্তি যদি নিজের উপার্জন দিয়ে জীবন নির্বাহ করতে না পারে, তাহলে অন্তত তার অন্ন, বস্ত্র, বাসস্থান তথা মৌলিক চাহিদা রাষ্ট্রকে পূরণ করতে হবে। (আজকের আধুনিক সমাজব্যবস্থাও এ কথাই বলে)। সুতরাং সব নাগরিকের জীবন রক্ষা ও জীবিকার নিরাপত্তার প্রতি বিশেষ নজর দিতে হবে এবারের বাজেটে।

-বাজেট প্রণয়নের ক্ষেত্রে কোন খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত?

মুফতি মিযান : আল্লাহতায়ালা বলেন, আমিই দুনিয়ার জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বণ্টন করে দেই এবং তাদের একজনকে অপরজনের ওপর মর্যাদায় উন্নীত করি, যাতে একে-অপরকে অধীনস্থ হিসাবে গ্রহণ করতে পারে। (সূরা আয যুখরুফ, আয়াত ৩২)।

এ আয়াত দিয়েই ইসলামি স্কলাররা জোগান ও চাহিদার ব্যাখ্যা করেন। ইসলামি অর্থ ব্যবস্থায় বাজেটের ক্ষেত্রে জনগণের চাহিদাকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়। খালি চোখে যেটুকু মনে হচ্ছে, এবারের বাজেটে স্বাস্থ্য ও চিকিৎসা খাতে অধিক গুরুত্ব দেওয়াই জনগণের চাহিদা ও দাবি।

– শতভাগ সুদনির্ভর বাজেট সম্পর্কে আপনার মত কী? বিশ্ব অর্থনীতির চাকা যেখানে সুদের ওপর ভিত্তি করে চলছে, সেখানে সুদমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা কীভাবে সম্ভব?

মুফতি মিযান : প্রথম কথা হলো, সুদনির্ভর বাজেট তথা সুদি লেনদেন থেকে বেরিয়ে এসে সুদমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠার প্রচেষ্টা করা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। দ্বিতীয় কথা হলো- আল্লাহ পাক পবিত্র কুরআনের সূরা বাকারার ২৮৬নং আয়াতে বলেন, ‘লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উস আহা’ আল্লাহ বান্দাকে এমন কিছু করার আদেশ দেন না, যা তার জন্য অসম্ভব।

আরেক আয়াতে আছে, ‘আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া র্হারামার রিবা’ অর্থাৎ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। (সূরা বাকারা, আয়াত ২৭৫)। এ দুটি আয়াত থেকে এ কথা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়, শতভাগ সুদমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা করা অবশ্যই সম্ভব। এ কথা বিশ্বাস করা একজন মুমিনের ইমানের অংশও বটে।

তাই বলা যায়, সম্পূর্ণ সুদমুক্ত অর্থনীতির প্রচলনের জন্য একটি রাষ্ট্রের সদিচ্ছাই যথেষ্ট। হ্যাঁ! সুদমুক্ত অর্থনীতির প্রতিষ্ঠায় আরেকটি মূলনীতি আমাদের জেনে রাখা দরকার। তাহলো আল্লাহতায়ালা বলেন, ‘তোমরা আল্লাহকে যথাসম্ভব ভয় কর’ (তাগাবুন, আয়াত ১৬)।

এ আয়াতটিকে সাধ্যের বাইরের সুদি লেনদেনের সাময়িক অনুমতির পক্ষে দলিল হিসাবে উপস্থাপন করে থাকেন ইসলামিক স্কলাররা। কারণ বিশ্ববাজারের সঙ্গে চলতে হলে আমাদের পক্ষে চাইলেই সুদি লেনদেন বর্জন করা সম্ভব নয়।

-বিশেষ ধর্মীয় খাত কী? বাজেটে যেগুলোকে গুরুত্ব দেওয়া খুবই জরুরি?

মুফতি মিযান : একটি মুসলিমপ্রধান দেশে বিশেষ ধর্মীয় খাতের অভাব নেই, তবুও বিগত দিনের বাজেটগুলো পর্যালোচনা করলে দেখা যায়, আমাদের বাজেটে ইসলামি শিক্ষা ও ধর্মীয় খাতে বরাদ্দের পরিমাণও খুবই কম। সারা দেশের হাজার হাজার ইমাম-খতিব ও মুয়াজ্জিনদের জন্য বাজেটে কোনো বরাদ্দই থাকে না।

মসজিদ, মাদ্রাসা ও মক্তবগুলো সরকারি কোনো ধরনের সহযোগিতা ছাড়াই পরিচালিত হয়ে আসছে যুগ যুগ থেকে। বাজেটে ধর্মীয় এসব প্রতিষ্ঠানকে গুরুত্ব দেওয়া খুবই জরুরি। ধর্মীয় খাতে ব্যাপক বরাদ্দ দেওয়ার দাবির সঙ্গে সঙ্গে অতিপ্রয়োজনীয় আরেকটি বিষয় সম্পর্কে আমি অবগত করতে চাই, তাহলো- স্বাধীনতা-উত্তর বাংলাদেশে আমরা বরাবরই দেখে আসছি, ধর্মীয় খাতগুলো যে মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হয় অর্থাৎ ধর্ম মন্ত্রণালয় বা এতদসংশ্লিষ্ট বিভাগগুলোতে এমনসব লোকদের বসানো হয়, যারা আসলে ধর্ম সম্পর্কে অনভিজ্ঞ। ফলে সরকারের বরাদ্দ দ্বারা ধর্মের খুব কমই উপকার হয়ে থাকে।

আমি মনে করি, ধর্ম মন্ত্রণালয়ের অন্তত মূল দায়িত্বগুলোয় এমনসব লোকদের বসানো উচিত, যারা ধর্ম সম্পর্কে সঠিক ধারণা রাখেন। তাহলে সরাকারি বাজেট দ্বারা ইসলামের ব্যাপক এবং পূর্ণাঙ্গ খেদমত হবে ইনশাআল্লাহ।

– বাজেটে কালো টাকা সাদা করার একটি সুযোগ প্রতি বছরই থাকে। হয়তো এবারও থাকছে। এ বিষয়ে ইসলামের বক্তব্য কী?

মুফতি মিযান : কালো টাকা বলতে যদি অবৈধভাবে উপার্জিত অর্থ হয়ে থাকে, তবে সে অর্থ কখনো সাদা হওয়ার কোনো সুযোগ ইসলামে নেই। সব কালো টাকার প্রকৃত মালিক হচ্ছে রাষ্ট্র ও ওইসব জনগণ যাদের কাছ থেকে দুর্নীতি ও নানা ধরনের অসৎ উপায়ে এই টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

ইসলামের বিধান হলো, এসব হারাম টাকা তার প্রকৃত মালিককে ফেরত দিতে হবে। প্রকৃত মালিক পাওয়া না গেলে গরিব-দুঃখীদের মাঝে সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিতে হবে। সরকার চাইলে এটাকে জনকল্যাণ ফান্ডেও জমা নিতে পারে।

কেউ নিজ উদ্যোগে তা করতে না চাইলে রাষ্ট্রের দায়িত্ব হলো, তাদের তা করতে বাধ্য করবে। হারাম আয় দিয়ে অর্থনীতির চাকা কখনো সচল হতে পারে না।

নিউজটি ভালো লাগলে আপনার সোসাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরো খবর
এই সাইটের কোন নিউজ/অডিও/ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।
Design & Developed BY Hafijur Rahman Akas