
মহিপুর থানা প্রতিনিধি :
মহিপুরে পরিবেশবান্ধব কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণে প্রচারের জন্য স্থানীয় সার ডিলার, ব্যবসায়ী এবং লোকাল সংস্থার সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় কারিতাস বরিশাল অঞ্চলের ‘একর্যাব’ প্রকল্পের উদ্যোগে মহিপুর কারিতাস কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল অঞ্চল, ধরিত্রী ও একর্যাব’ প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা জর্জ বৈরাগী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমান, মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম খান এবং লতাচাপলী ইউনিয়ন পরিষদ সদস্য মো. তুহিন খান, মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাবিবুল্লাহ খান, বেসরকারি সংস্থা গুড নেইবারস বাংলাদেশ কলাপাড়ার সিডিপি প্রকল্পের ম্যানেজার রাজিব বিশ্বাস, হীড বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী সুজন মজুমদার।
সভায় স্থানীয় কৃষাণি, ভার্মি কম্পোস্ট উৎপাদনকারী উদ্যোক্তা, সার ও ওষুধ ব্যবসায়ী, ডিলার, সাংবাদিক, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভাটি সঞ্চালনা করেন কারিতাস বরিশাল অঞ্চল ধরিত্রী প্রকল্পের ফিল্ড ফেসিলেটর, কাজল ঘরামী।