
নির্ভুল বার্তা ডেক্স :
মহিপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ১১৪ পটুয়াখালী–৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন (এমপি)-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তার নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং এলাকার উন্নয়নে তার কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি হাজী হুমায়ুন সিকদার, মহিপুর থানা বিএনপির সভাপতি ও মহিপুর প্রেসক্লাবের উপদেষ্টা জলিল হাওলাদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের উপদেষ্টা এডভোকেট শাহজাহান পারভেজ।

এছাড়াও উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাব-এর সভাপতি মিজানুর রহমান প্যাদা, সহ-সভাপতি রাসেল কবির মুরাদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেহান উদ্দিন, সংগঠনিক সম্পাদক সৌমিত্র সুমন, অর্থ সম্পাদক এম পলাশ সরকার।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বী, মোঃ মনিরুজ্জামান, মোঃ মাহতাব হাওলাদার, সদস্য ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সদস্য মোঃ মোয়াজ্জেম হোসেন এবং সহযোগী সদস্যদের মধ্যে মোঃ মিজানুর রহমান, মোঃ কাওছার মনির, মোঃ মীর মিজান, মো: জহিরুল ইসলাম রিপন মুসুল্লী ও মোঃ মেহেদী হাসান প্রমুখ।