
মহিপুর প্রতিনিধি:
মহিপুর থানার আলীপুর বাজার ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনা পরিচালনা কমিটির নির্বাচন–২০২৫ এর তফসিল ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হবে।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ খলিলুর রহমান এবং সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান। অন্যান্য সদস্যরা হলেন— মোঃ মোশাররফ হোসাইন, মুফতি হাবিবুর রহমান মিছবাহ, মোঃ দেলোয়ার হোসাইন, মোঃ কবির হোসাইন, মোঃ আতিকুর রহমান, নরোত্তম ঘোষ, মোঃ কাওসার মনির, মোঃ মাসুম ফরাজী ও মোঃ রেজা ইসলাম।
মোট ভোটার সংখ্যা ৬৫৫ জন, যার মধ্যে ১০ জন নারী ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী—মনোনয়নপত্র বিতরণ: ৯ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৯টা–বিকেল ৩টা
মনোনয়নপত্র জমা: ১৪ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৯টা–বিকেল ৩টা
মনোনয়নপত্র বাছাই: ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৯টা–দুপুর ১২টা
প্রার্থীতা প্রত্যাহার: ১৮ অক্টোবর (শনিবার) সকাল ৯টা–দুপুর ১২টা
প্রতীক বরাদ্দ: ১৯ অক্টোবর (রবিবার) সকাল ৯টা–বিকেল ৫টা
ভোটগ্রহণ: ১ নভেম্বর (শনিবার) সকাল ৯টা–বিকেল ৫টা পর্যন্ত আমজেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
ভোটগ্রহণ পরিচালনার দায়িত্বে থাকবেন কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান খান, যিনি প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ খলিলুর রহমান জানান, একটি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এবারের নির্বাচনে সভাপতি,সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক ও দপ্তর সম্পাদক-মোট ৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে।