
মো: হাবিবুল্লাহ খান রাব্বী, মহিপুর থানা প্রতিনিধি :
মহিপুর থানা পুলিশ কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ আগষ্ট বেলা সাড়ে ১১টার দিকে থানা কম্পাউন্টে এ অনুষ্ঠান হয়।
মহিপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত অনিমেশ হালদারের সন্চালনায়, অনুষ্ঠানে মহিপুর থানা অফিসার ইনচার্জ মো: মাহামুদ হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মো: আনোয়ার জাহিদ, পুলিশ সুপার, পটুয়াখালী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সমীর সরকার অতিরিক্ত পুলিশ সুপার, এস এম মাহাবুব হোসেন, পুলিশ পরিদর্শক, কলাপাড়া সার্কেল, মো: নাজমুল আহসান, পুলিশ পরিদর্শক (নি:), ট্যুরিষ্ট পুলিশ, কুয়াকাটা জোন।
এ ছাড়াও মহিপুর থানার বিভিন্ন দলীয় নেতাকর্মী ও সর্ব শ্রেনী পেশার গন্যমান্য ব্যাক্তি বর্গ এবং বিভিন্ন মামলার বাদীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সকলের সমস্যার কথা শুনে, প্রধান অতিথি মো: আনোয়ার জাহিদ বলেন, যে কোন সমস্যার জন্য সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার জন্য। থানা জদি কোন কাজে অবহেলা করে তাহলে সরাসরি তার সাথে যোগাযোগ করার জন্য বলেন তিনি।