
মহিপুর প্রতিনিধি :
পটুয়াখালীর মহিপুরে এক গৃহবধূর সঙ্গে ছাত্রদল নেতার অনৈতিক সম্পর্ক রয়েছে এবং তা দেখে ফেলায় দুই নারীকে মারধর ও কুপিয়ে জখম করা হয়েছে—এমন একটি অভিযোগ সম্প্রতি প্রকাশিত হয়।
তবে গত ৫ জুন সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, এ অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে কথিত একটি আওয়ামী লীগ পরিবারের কিছু সদস্য ডালবুগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম আল আমিনের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছেন।
সাইফুল ইসলাম আল আমিন বলেন, “গত ৩ জুলাই কিছু সাংবাদিককে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য দিয়ে আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।”
এদিকে, যার সঙ্গে দ্বন্দ্বের কথা বলা হয়েছিল সেই রেজভানু বেগম ও তার মা গোলভানু বেগমের সঙ্গে পারিবারিক ভুল বোঝাবুঝি ইতোমধ্যে মীমাংসা হয়েছে বলেও জানা গেছে।