
মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী
নেশায় ডাকে যুবক টাকে ধ্বংস হবার লাগি,
মধ্য রাতে সারা দিল গভীর ঘুমটা ভাঙ্গি।
কাদের বলে ভালই লাগে মদ্য নেশায় মোর,
একটি টানেই তৃপ্তি হত যদি পেতাম গাযা খোর।
ফেনসিডিল আর ফেনার গানে দেহ কাতর করে,
হিরোইন আর দেশী মদে মেজাজটাকে চরে।
সকল নেশায় রোগ ছরায় সুস্থ সবল দেহে,
অতিরিক্ত মদ্য পানে শরীরটা খুব ঝেহে।
মদ্য পানে মদ্য পানে তৈয়ব মেম্বার নাই,
মিশ্রীপাড়ার লম্বা মতির নার শুকাইছে তাই।
এই ভাবেতেই ধ্বংস হলো হাজার যুবক ভাই,
নেশায় মানুষ ধ্বংস করে নিষেধ করি তাই।
যুবক যারা হুশিয়ার দেহ রাখ মুক্ত
হইওনাকো কখনো নেশার সাথে যুক্ত।
দেশ রক্ষাতে এগিয়ে যাবে তোমরা যুবক যারা,
সৎ সাহসে সাহসী হলে বীর শ্রেষ্ঠ তারা।