মোশাররফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন বিএনপি নির্বাচনে অংশ নিলেও কিছু না, না নিলেও কিছু না। নির্বাচন অনুষ্ঠিত হবে। তারা এমন অনেক কথা বলেন। তাদের নেতারা বলেছিলেন, যে দেশে শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায়, সে দেশে করোনা কিছুই করতে পারবে না। পরে সেই নেতারাও করোনায় আক্রান্ত হয়েছেন। তারা বলে, বিএনপিকে কেউ সংলাপে ডাকে না। তাহলে নির্বাচনের আগে এত চেষ্টা-তদবির করে ড. কামালের মাধ্যমে কে ডেকে ছিল?’
সংগঠনটির সভাপতি আবু নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।







