
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি :
কুয়াকাটার মহিপুর উৎসব মুখর পরিবেশে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সমাপ্ত। বুধবার সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। এতে অভিভাবক শ্রেণির ৮জন প্রতিদ্ব›দ্বী প্রার্থীর মধ্যে ৪জন বিজয়ী হয়েছেন এবং ২জন মহিলা প্রতিদ্ব›দ্বী প্রার্থীর মধ্যে ১জন বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীরা হচ্ছে আঃ জলিল ৪৩৩ ভোট পেয়ে প্রথম, মোঃ মনিরুজ্জামান (হিরোন) ৩৮৯ বোট পেয়ে দ্বিতীয়, আক্তারুজ্জামান (মিলন) ৩৬৪ ভোট পেয়ে তৃতীয় ও সাংবাদিক নাসির উদ্দিন বিপ্লব ৩৫৮ ভোট পেয়ে চতুর্থ এবং মহিলা সদস্য রিনা ৪৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মোঃ মনিরুজ্জামান স্বাক্ষরিত নির্বাচনী ফলাফলের মাধ্যমে এ তথ্য জানাগেছে।