আইনমন্ত্রী বলেন, ‘আমি এটাও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, যেসব দোষে র্যাব বা অন্যান্য প্রতিষ্ঠানকে দোষী করা হয়েছে, তা ঠিক নয় এবং এটা কল্পনাপ্রসূত।’
১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দায়ে কারাদণ্ডপ্রাপ্ত দুজন আসামি যুক্তরাজ্যে পালিয়ে আছেন, তাঁদের ফিরিয়ে আনার বিষয়ে কী উদ্যোগ নেওয়া হয়েছে—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুদিন আগে তাঁর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ হয়। সেখানে তিনি ওই দুজনকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানালে ব্রিটিশ হাইকমিশনার তাঁদের ফিরিয়ে আনার ব্যাপারে আনুষ্ঠানিক দাবি করতে বলেছেন। আইনমন্ত্রী জানান, ওই দুজনকে ফিরিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক দাবি জানানো হবে।







