
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
পটুয়াখালীর মহিপুরে পরিবেশবান্ধব কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন, ব্যবহার এবং বাজারজাতকরণে উদ্বুদ্ধ করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকালে কারিতাস বরিশাল অঞ্চলের ‘ধরিত্রী ও একর্যাব’ প্রকল্পের উদ্যোগে মহিপুর কারিতাস কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল অঞ্চল, ধরিএী ও একর্যাব প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা, মি. জর্জ বৈরাগী।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা কৃষষি সম্প্রসারণ কর্মকর্তা, মোঃ নাহিদ হাসান।

Oplus_16777216
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আশরাফ আলী, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমান, সিমেন্টি অর্গানাইজেশন এর বিভাগীয় প্রধান মোঃ শহিদুল ইসলাম, মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম খান এবং লতাচাপলী ইউনিয়ন পরিষদের সদস্য মোসাঃ আমেনা বেগম, কারিতাস প্রয়াস প্রকল্পের মোঃ জামাল হোসেন।
সভায় ভার্মি কম্পোস্ট উৎপাদনকারী উদ্যোক্তা, সার ও ঔষধ বিক্রেতা, ডিলার, স্থানীয় সাংবাদিক, এনজিও কর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভাটি সঞ্চালনা করেন কারিতাস মহিপুর অফিসের ‘একর্যাব’ প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার বৃষ্টি।
আলোচনায় বক্তারা ভার্মি কম্পোস্টের গুণগতমান নিশ্চিত করা, কৃষিতে এর ব্যবহার বাড়ানো এবং সঠিক বাজার ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিবেশবান্ধব এই জৈব সার ব্যবহারে মাটি থাকবে উর্বর, উৎপাদন বাড়বে এবং কৃষকের খরচ কমবে।