
মহিপুর প্রতিনিধি :
মৎস্য বন্দর মহিপুরে তাল গাছ থেকে পড়ে বাক প্রতিবন্ধী হতদরিদ্র মো. মোজাম্মেল (৪৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। রোববার বিকাল ৫ টার দিকে বিপিনপুর ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।

আহত মোজাম্মেল মহিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃতু রাজ্জাক হাওলাদার ছেলে। তিনি পেশায় দিনমজুর ।
আহত পরিবার সূত্রে জানা গেছে, মোজাম্মেল টাকার বিনিময়ে মানুষের গাছ থেকে তাল ও নারকেল পাড়ার পেশায় ছিলেন। রোববার বিকেল ৫ টার দিকে বিপিনপুর গ্রামের ৪ নং ওয়ার্ডের মামুন হাওলাদারের একটি তাল গাছে তালপাতা কাটতে ওঠেন। এ সময় গাছ ভিজে থাকায় পা পিছলে পড়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোজাম্মেলকে উদ্ধার করে কুয়াকাটার তুলাতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা রিপন মোল্লা বলেন, মোজাম্মেল একজন বাক প্রতিবন্ধী এবং অসহায় দিনমজুর শিশুকালে তার বাবা মারা যায়। সেই থেকেই মানুষের কাজকর্ম করে জীবিকা নির্বাহ করলেও তিনি একজন পরোপকারী মানুষ।
মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বি বলেন, মোজাম্মেল একজন সাংবাদিকবান্ধব লোক তিনি কোন মিডিয়ার লোক ক্যামেরা নিয়ে আসতে দেখলেই তাদের সহযোগিতার জন্য এগিয়ে আসেন।
মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, প্রেসক্লাবের বিভিন্ন কাজে মোজাম্মেল সহযোগিতা করতেন।

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের দায়িত্ব প্রাপ্ত উপসহকারী মেডিকেল অফিসার রিয়াজ উদ্দিন বলেন মোজাম্মেলের মেরুদন্ডে ফ্র্যাকচার হয়েছে পাজরে একটি হাড্ডি ভেঙ্গে গেছে তার অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে প্রেরণ করা হয়েছে।
হতদরিদ্র ও বাকপ্রতিবন্ধি মোজ্জাম্মলের চিকিৎসার জন্য সাহায্য প্রয়োজন। কারো দয়া হলে- 01716179573 নম্বরে যোগাযোগ করে সাহায্য পাঠাতে পারেন।