
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:
কুয়াকাটার আলীপুর ‘বিশ্ব পরিবেশ দিবস-২০২৫’ পালন করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে ‘কারিতাস বরিশাল অঞ্চল’ প্রয়াস প্রকল্পের উদ্যোগে আলীপুর আলহাজ¦ আবু হানিফ খান মাধ্যমিক বিদ্যালয় এ দিবস পালন করা হয়।
এ উপলক্ষে র্যালী আলোচনা সভা, ফলের চারা বিতরণ করা হয়। “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” এ শ্লোগানকে সামনে নিয়ে একটি র্যালী বের করা হয়। র্যালীটি স্কুল সংলগ্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে স্কুল চত্বরে এসে শেষ হয়। পরে ‘বিশ্ব পরিবেশ দিবস’ বিষয়ক জনসচেতনতামূলক এক সভা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আলহাজ¦ আবু হানিফ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইদুর রহমান সোহেল। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মো: আশরাফ আলী, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরাম (জেএসকেএফ) কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ মিজানুর রহমান, কারিতাস কলাপাড়ার মাঠ কর্মকর্তা মোঃ জামাল হোসেন প্রমুখ। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

সভায় বিশ^ পরিবেশ দিবস বিষয়ক করনীয় যেমন, বাড়িতে বেশী বেশী গাছ লাগান, বিনা প্রয়োজনে গাছ না কাটা, স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার ও নিশ্চিত করা বিষয় ব্যাপক আলোকপাত করা হয়।
সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে তথা স্বাস্থ্য সু-রক্ষার জন্য শতাধিক শিক্ষার্থীর মধ্যে এক’টি করে ফলজ (আম) গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছিলেন কারিতাস মহিপুর অফিস মার্কেটিং অফিসার অসিম কুমার বিশ্বাস। ###
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি।
তাং ২৩-০৬-২০২৫ইং
মোবাঃ ০১৭১০০০৪৪২৪