
নির্ভুল বার্তা ডেস্ক:
পটুয়াখালীর মহিপুর কেচোঁসার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন, প্রচার ও বাজারজাতকরনের লক্ষে কৃষিবিদ, ইউনিয়ন পরিষদ সদস্য, সাংবাদিক, এনজিও কর্মী, সার ডিলারসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক নিয়ে উদ্বুদ্ধকরন সভা করা হয়েছে। ১৭ জুন মঙ্গলবার সকালে ‘ধরিত্রী ও একর্যাব’ প্রকল্প, কারিতাস বরিশাল অঞ্চল এর উদ্যোগে মহিপুর কারিতাস অফিসে এ সভার আয়োজন করা হয়।
সভায় কারিতাস বরিশাল অঞ্চল, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসূচী কর্মকর্তা, সম্রাট সেরাও এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আশ্রাফ আলী, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরাম (জেএসকেএফ)’র নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, মহিপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম খান, লতাচাপলী ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ তুহিন খান, ভার্মি কম্পোস্ট উৎপাদন ও বাজারজাত করণ উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি পেশার সার ঔষধ বিক্রেতা ও ডিলারগণ সহ সংস্থার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কারিতাস মহিপুর অফিস ‘ধরিত্রী ও একর্যাব’ প্রকল্প’র জুনিয়র কর্মসূচী কর্মকর্তা জর্জ বৈরাগী। আলোচনায় উন্নতমানের ভার্মি কম্পেস্ট উৎপাদন, ব্যবহার এবং বাজারজাতকরণ সম্পর্কে আলোকপাত করা হয়।