
কুয়াকাটা প্রতিনিধি:
কুয়াকাটা পৌর সভার উদ্যোগে ৩ হাজার ৮০ জন দুস্থ ও অসহায় মানুষকে ঈদুল আযহা উপলক্ষে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় কুয়াকাটা পৌরসভার উদ্যোগে এ চাল বিতরণ করা হয়। এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম, কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক জানান, সারা দেশের ন্যায় কুয়াকাটা পৌর এলাকার তিন হাজার আশি জন অসহায় এবং দুস্থ মানুষের মাঝে পবিত্র ঈদুল আযহার উপহার হিসেবে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে।