
নির্ভুল বার্তা ডেক্স :
পঁচা ইটের খোয়ার উপর প্রাইম কোড ছাড়া ধুলাবালুর উপরেই দেওয়া হচ্ছে বিটুমিন। এছাড়া ৫ কিলোমিটারের এ সড়কটিতে ১৬ ফুট প্রস্থ এবং ৪০ মিলিমিটার কার্পেটিং করার কথা থাকলেও তা অনেকাংশেই ব্যবহার করা হচ্ছেনা। এভাবে সিডিউল বর্হিভূতভাবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে পটুয়াখালীর কুয়াকাটার মেরিন ড্রাইভ সড়ক নির্মানের অভিযোগ উঠেছে।

এলজিইডির ‘বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ’ প্রকল্পের আওতায় ৯ কোটি ৬১ লক্ষ টাকা ব্যয়ের এ সড়কটি নির্মান করছে ঠিকাদারী প্রতিষ্ঠান বরেন্দ্র কনষ্ট্রাকশন।
কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ধোলাই বাজার পর্যন্ত দীর্ঘদিনের প্রত্যাশার এ সড়কে এমন নিম্নমানের কাজে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। তবে অভিযোগ ওঠার পর সিডিউল অনুযায়ী কার্য সম্পাদনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে এলজিইডির উপজেলা প্রকৌশলী।