
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কুয়াকাটার মম্বিপাড়ায় উন্নত জাতের চিনাবাদামের কার্যকারিতা ও পরিবেশ উপযোগিতা যাচাইয়ের লক্ষ্যে পালিত হয়েছে কৃষক মাঠ দিবস। রবিবার সকাল ১০টায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) সরেজমিন গবেষণা বিভাগ, পটুয়াখালী আঞ্চলিক কেন্দ্র এ কর্মসূচির আয়োজন করে।

Oplus_131072
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএআরআই, পটুয়াখালীর সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ এম খায়রুল বাসার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরআই-এর সেবা ও সরবরাহ বিভাগের পরিচালক ড. আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বরিশালের রহমতপুর কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোস্তাফিজুর রহমান এবং গাজীপুর সদর দপ্তরের কৃষিতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জাসমিন আরা চৌধুরী।

Oplus_131072
বক্তারা বলেন, কুয়াকাটা ও এর আশপাশের উপকূলীয় এলাকায় বিএআরআই উদ্ভাবিত উন্নত জাতের চিনাবাদাম যেমন বারি চিনাবাদাম-৮, ৯, ১০, ১১ এবং ঢাকা-১ চাষ করা হচ্ছে। এসব জাতের পরিবেশ সহনশীলতা, ফলন ক্ষমতা ও কৃষকদের উপযোগিতা যাচাই করে সর্বোত্তম জাত নির্ধারণে মাঠপর্যায়ের গবেষণা অব্যাহত রয়েছে। জানা গেছে, পার্টনার প্রকল্পের আওতায় বর্তমানে প্রায় ৫০ বিঘা জমিতে বারি চিনাবাদাম-৯ জাত পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে। কৃষক মাঠ দিবসে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মাঠ পরিদর্শন ও মতবিনিময়ের মাধ্যমে এসব জাতের কার্যকারিতা তুলে ধরা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাইনুল ইসলাম।