
মহিপুর প্রতিনিধি :
পটুয়াখালী জেলার মৎস্য বন্দর মহিপুরে গভীর রাতে একটি বসত বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাতাকদল ওই বসতঘর ঘর থেক ২০ ভরি স্বর্ন ও ২ লাখ ২ হাজার টাকা লুট করে নেয়। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ওই ইউনিয়নের প্রয়াত সাবেক চেয়ারম্যান আব্দুস ছালাম আকন পুত্র লুনা আকনের লতিফপুর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় পিটিয়ে ওই পরিবারের ৩ জনকে জখম করে ডাকাত দল।
লুনা আকন বলেন, ১০ থেকে ১৫ জনের মুখোশ পরিহিত একটি ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। পরে তাদের হা, পা ও মুখ বেঁধে স্বর্নালংকার ও টাকা লুটে নিয়ে সটকে পরে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।