
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি :
কুয়াকাটার আলীপুর ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫’ পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ‘কারিতাস বরিশাল অঞ্চল’ প্রয়াস প্রকল্পের উদ্যোগে আলীপুর এম এইচ আইডিয়াল স্কুল মাঠে এ দিবস পালন করা হয়।
এ উপলক্ষে র্যালী আলোচনা সভা, ফলের চারা বিতরণ করা হয়। “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ শ্লোগানকে সামনে নিয়ে র্যালীটি স্কুল সংলগ্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে স্কুল চত্বরে এসে শেষ হয়। পরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস বিষয়ক জনসচেতনতামূলক এক সভা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কারিতাস কলাপাড়ার মাঠ কর্মকর্তা মোঃ জামাল হোসেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) লতাচাপলী ইউনিয়ন টিম লিডার শফিকুল আলম, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরাম (জেএসকেএফ) কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ মিজানুর রহমান প্রমুখ। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধীক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস বিষয়ক করনীয় যেমন, বাড়িতে বেশী বেশী গাছ লাগান, বিনা প্রয়োজনে গাছ না কাটা, স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার ও নিশ্চিত করা, উচু স্থানে বাড়ি ঘর তৈরী করা, বেড়ীবাঁধের বাহিরে বাড়ি ঘর না করা, দুর্যোগের সংবাদ পেলে যথাসময় আশ্রায় কেন্দ্রে যাওয়া বিষয় ব্যাপক আলোকপাত করা হয়।

সভা শেষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে তথা স্বাস্থ্য সু-রক্ষার জন্য শতাধিক শিক্ষার্থীর মধ্যে এক’টি করে ফলজ (আমরা) গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছিলেন কারিতাস মহিপুর অফিস মার্কেটিং অফিসার অসিম কুমার বিশ^াস।