
মোঃ ওমর সিদ্দিক রবিন, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জে অষ্টম শ্রেণীর মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তোফাজ্জল দ্বীন ইসলাম (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। দ্বীন ইসলাম পেশায় মাটি কাটা শ্রমিক। সে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের সুলতানপুর এলাকার চন্দু মিয়ার ছেলে।
জানা যায়, শনিবার (৮ মার্চ) রাত ১১ টায় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাহিরে যাই ওই ভুক্তভোগী শিক্ষার্থী। এসময় অভিযুক্ত দ্বীন ইসলাম ও তার সহযোগীরা মুখে চাপা দিয়ে ধরে নিয়ে যায়। চৌদ্দশত এলাকায় নান্দলা বন্দে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আটকে রাখে। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে গতরাত অভিযান চালায় পুলিশ । আজ ভোর রাতে সুলতানপুর একটি বাড়ি থেকে শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়, এসময় ধর্ষককে আটক করে পুলিশ ।
তাছাড়া আজ বিকেলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে কিশোরগঞ্জ মডেল থানার সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা ।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন গতরাত্র আনুমানিক দশটার দিকে আমরা সংবাদ পাই যে চৌদ্দশত দরবারপুর গ্রামে একটি মেয়ে ধর্ষিতা হয়েছে তাৎক্ষণিকভাবে আমরা সদর সার্কেল স্যারসহ আমরা ঘটনার স্থলে যাই পরে ভিকটিমের নিকট হতে বিস্তারিত শুনে তাৎক্ষণিকভাবে ধর্শককে গ্রেফতার করতে সক্ষম হয়েছি । ভিকটিমকে মেডিকেল করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।