
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা :
কুয়াকাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বেসরকারি সংস্থা সিঁড়ির উদ্যোগে কুয়াকাটার আমখোলাপাড়া রাখাইন মার্কেক এলাকায় সকাল ১০ টার দিকে এক র্যালী বের করা হয়। ‘অধিকার, সক্ষমতা, ক্ষমতায়ন, নারী ও কণ্যার উন্নয়ন’ এবারের এই প্রতিপাদ্য বিষয় নিয়ে র্যালীটি আমখোলাপাড়ার আদিবাসি রাখাইন মার্কেট ও পাড়ার গুরুত্বপূর্ন সড়ক ঘুরে রাখাইন মার্কেট প্রাঙ্গণে এসে এক সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থা সিঁড়ির নির্বাহী পরিচালক চানচান।

oplus_2
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরাম (জেএসকেএফ) নির্বাহী কমিটির সহ সভাপতি মোঃ মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার প্রোগ্রাম অফিসার চানথান, নেওয়েন ও হিসাব রক্ষক মাচোওয়েন সহ বিভিন্ন নারীদলের শতাধিক নারী সদস্য।

oplus_2
অনুষ্ঠানে নারীদের সমাজে প্রতিষ্ঠিত হতে তাদের অধিকার, সক্ষমতা, ক্ষমতায়ন, নারী ও কণ্যার উন্নয়ন’ করতে হলে নারীদেরই সচেতন হতে হবে বলে বক্তারা অংশগ্রহণকারীদের সচেতন থাকার ও হওয়ার আহবান জানান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংস্থার প্রোগ্রাম অফিসার মোসাঃ শিরিন আক্তার।