
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা :
কুয়াকাটার লতাচাপলী ইউনিয়ন নাগরিক ফোরাম সদস্যদের ওরিয়েন্টেশন দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লতাচাপলী ইউনিয়ন পরিষদ হল রুমে বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন এর উদ্যোগে ‘বাংলাদেশে তৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ’ (এসসিজিজিপি) প্রকল্পের আওতায় লতাচাপলী ইউনিয়ন সিভিক ফোরাম সদস্যদের বাংলাদেশে বিদ্যমান জলবায়ু নীতিমালা বিষয়ক ওরিয়েন্টেশন দেয়া হয়েছে।

ফোরামের সভাপতি মো: মিজানুর রহমানের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বিভিন্ন শ্রেণি পেশার ২৫জন নারী ও পুরুষ সদস্য অংশগ্রহণ করেন।
ওয়েভ ফাউন্ডেশনের কমিউনিটি মোবিলাইজার অফিসার মোসা: সোনিয়া আক্তার এর সঞ্চালনায় বিষয়ভিত্তিক আলোচনা করেন সংস্থার প্রকল্প কর্মকর্তা মো: আশিকুর রহমান।
আলোচক তার আলোচনার মাধ্যমে সিভিক ফোরাম সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, বাংলাদেশে বিদ্যমান জলবায়ু নীতিমালা, জলবায়ু ফোকাস, কমিউনিটি অভিযোগ নিস্পত্তি ও অংশগ্রহণমূলক খসড়া বাজেট প্রনয়ণ বিষয় সদস্যদের ধারণা দিয়ে পূনরায় বার্তা গ্রহণ করেন।