
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি।
পহেলা ফাল্গুন ঋতুরাজ বসন্তের প্রথম দিন। সেই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। তাই ফাগুনকে বরণ আর বিশ্ব ভালবাসা দিবস উদযাপনে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড়। প্রকৃতিতে শীতের রিক্ততা কাটলেও বসন্তের হিমেল পরশে পর্যটকদের আনন্দ-উম্মাদনায় পুরো সৈকত জুড়ে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ। সমুদ্রের ঢেউয়ে সাতার কাটাসহ সৈকতে দাড়িয়ে প্রিয়জনের সাথে সেফলি তুলে দিনটি উপভোগ করছেন আগত পর্যটকরা। এদিকে লেম্বুর চর, ঝাউবন, গঙ্গামতির লেক, কাউয়ার চর, মিশ্রিপাড়া, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইন তাঁতপল্লী, শুটকী পল্লী, ফিস ফ্রাইপল্লী ও আলীপুর-মহিপুর মৎস্যবন্দরেও রয়েছে পর্যটকদের উচ্ছাসিত উপস্থিতি।
পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিষ্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ-পুলিশ তৎপর রয়েছে। কুয়াকাটা নৌ পুলিশ ইন্সপেক্টর মো: হাবিবুর রহমান বলেন, কুয়াকাটায় আঘাত ও সকল পর্যটকদের নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে টুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে কোন পর্যটকদের কোন রকমের কোন সমস্যা না হয়।