
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা :
কুয়াকাটার খাজুরায় ভার্মি কম্পোস্ট ব্যবহার, বাজারজাতকরণ ও জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করণের লক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি বুধবার বিকেলে কারিতাস বরিশাল অঞ্চল, প্রয়াস প্রকল্প’র উদ্যোগে কুয়াকাটার খাজুরায় মালেক আকনের বাড়ি এ সমাবেশ করা হয়।
প্রয়াস প্রকল্প, কারিতাস কলাপাড়ার মাঠ কর্মকর্তা মোঃ জামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাহিদ হাসান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আশ্রাফ আলী, মোঃ রাসেদুল হাসান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কলাপাড়া বৈজ্ঞানিক সহকারী মোঃ আফজাল হোসেন, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরাম (জেএসকেএফ)’র নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, কারিতাস একরাব প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার মি. জর্জ বৈরাগি।

এছাড়া ভার্মি কম্পোস্ট উৎপাদন ও বাজারজাত করণ উদ্যোক্তা এবং কৃষকদের উৎপাদিত সার ঔষধ বিক্রেতা ও ডিলারগণ সহ সংস্থার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কারিতাস মহিপুর অফিস মার্কেটিং অফিসার অসিম কুমার বিশ্বাস।
সমাবেশে বাজারের কিটনাশক সাররের ব্যবহার কমিয়ে উন্নতমানের ভার্মি কম্পেস্ট উৎপাদন, ব্যবহার এবং বাজারজাতকরণ ও জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করণের লক্ষে আলোকপাত করা হয়।