1. admin@nirvulbarta.com : akas :
  2. rjbdb155@gmail.com : iqbal :
  3. mizankuakata@gmail.com : MD. Mizanur Rahman : MD. Mizanur Rahman
  4. nirvulbarta@gmail.com : rabbi :
চিন্ময় ইস্যুতে বিজেপির লক্ষ্য হিন্দু ভোট? সংবাদ পরিবেশনে বিভক্ত ভারতের গণমাধ্যম - দৈনিক নির্ভুল বার্তা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ-
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। যোগাযোগঃ- ০১৭১২৭৪৫৬৭৪
শিরোনামঃ
Malina Casino: Discover the Exciting World of Online Gaming and Bonuses Malina Casino: Discover the Exciting World of Online Gaming and Bonuses Casinia Casino: Erlebe die Aufregung von Live-Spielen und Attraktionen! Find Out What’s New at Verde Casino: Exciting Updates and Features Gewinne im Verde Casino sind der Schlüssel zu deinem Erfolg – Spiel jetzt Трудно быть Богом শোকের মাস আগস্ট শুরু সংক্রমণে মানুষের যাত্রা ৭–১৪ আগস্ট এক কোটি টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী মহিপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এম এ খায়ের মোল্লা গ্রুপের বেকু মেশিন দিয়ে ফসলী জমি কর্তন ॥ মিন্টুর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ‘কবি পারভীন আমিন’ অনিশ্চিত যাত্রা শিক্ষার্থীদের – বাদ সাধছে করোনা সাকিবের কী হবে মৎষ্য বন্দর আলিপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ যেদিন তালাক সেদিন বিয়ে- হতাশার বানী নিয়ে পলাশের জীবন যুদ্ধ ॥ বাজেট কাল্পনিক ছাড়া কিছুই নয় : বিএনপি চায়ের দাম অর্ধেক নেবেন দোকানি – বীর মুক্তিযোদ্ধাদের জন্য কাকাতুয়ার শেখানো বুলির মতো-তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। পুরুষ-সমাচার হিমশিম খাচ্ছে উন্নত বিশ্বও সাইবার দুর্বৃত্তদের ঠেকাতে করোনা ভাইরাস” তাজমহল মাস্তানতন্ত্র কায়েম করা হয়েছে: মির্জা ফখরুল এখন ঢাকায় মেট্রোরেলের দ্বিতীয় ট্রেন সেট কলাপাড়ায় ঘূর্নিঝড় ইয়াস’র প্রভাবে ইটের ভাটার বেরি বাঁধ ভেঙ্গে ব্যাপক ক্ষতি, প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় মিথ্যা মামলা ॥ রাষ্ট্রের কাছে জনগণের আমানত – সাক্ষাৎকারে : মুফতি মিযানুর রহমান সাঈদ “মা” “এহকাল” আমলাতন্ত্রের কুট কৌশল তরুণীকে যৌন নির্যাতন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার-৬ অনলাইন ব্যবসার সর্বাধিক সুবিধা কাজে লাগাতে, ডাক অধিদপ্তরকে: প্রধানমন্ত্রী জোয়ারে ক্ষতিগ্রস্থ্য উপকূলীয় এলাকা ভারতে যৌন নির্যাতনে ঢাকার যুবক আটক অশ্বিন ভাঙবেন মুরালির রেকর্ড বারবার নয়, বিয়ে একবারই করব মা’ বলছে– কবিতাটি ভালো লাগলে পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন— বাংলাদেশই সেরা ওয়ানডে দল আহমদ শফীকে হত্যার ‍অভিযোগের মামলায় এক আসামি গ্রেপ্তার সামান্থার সাধ প্রেম করিতে বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রে নিহত ৮ আশ্রয়কেন্দ্রে ফুটফুটে ছেলেসন্তানের জন্ম ইয়াসের আঘাতে লন্ডভন্ড ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূল “আমার দেশ” একান্ত না বলা কথা– সত্য” স্বার্থন্বেসী “বন্যার বেদনা” খুলনায় রাতের জোয়ার নিয়ে দুশ্চিন্তা,নদীর বাঁধ ভেঙে গেছে ১৮টি স্থানে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে কুয়াকাটা সহ উপকূলীয় এলাকার শত শত পরিবার পানিবন্দি মহিপুরে জল দস্যু নাসির বাহীনি কর্তৃক দিন দুপুরে কুপিয়ে দুজনকে গুরুতর যখম করার অভিযোগ ॥ সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা বন্ধ চেয়ে নোটিশ দুদকের দুর্নীতি রোধে সাত সদস্যের কমিটি প্রচ্ছন্ন বার্তা? বিজেপির নীতির বিরুদ্ধে ভবন বানিয়ে ফেলেছে নকশা ছাড়াই এফবিসিসিআই হারুন ইজাহার ‘যুব হেফাজত’ গঠন করতে চেয়েছিলেন অনুমোদনহীন বাল্কহেড অবাধে চলছে,পদ্মায় ঘটছে দুর্ঘটনা হেফাজত থেকে পদত্যাগ করা মুফতি আবদুর রহিম কাসেমী গ্রেপ্তার খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন, অক্সিজেন দিতে হচ্ছে: ফখরুল ডায়রিয়া, কলেরা, না অন্য কিছু মামুনুলকে ফের ৫ দিন রিমান্ডে পেল পুলিশ দুই দশকে ২৩ বার সুন্দরবনে আগুন দিনাজপুরে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৫ শহীদ বুদ্ধিজীবী আবদুর রহমান মুজিব বন্দী হলেন যে রাতে উৎসাহ বাড়াতে কার্ডে লেনদেনে বিশেষ প্রণোদনা দরকার ২৬ বার তাগাদা আমানতের টাকা ফেরত পেতে দুই কোটি টিকা আনা সরকারের লক্ষ্য কুয়াকাটায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন পার্শ্ববর্তী ভূমি হুমকির মুখে।। মহিপুর ১ ব্যাগ টাকাসহ ১ চোর আটক। কুয়াকাটায় অপহ্নত কিশোরীকে উদ্ধার॥ থানায় মামলা কুয়াকাটায় ইউ এন ও কর্তৃক গণমাধ্যম কর্মীকে শারীরিক নির্যাতনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় ॥ মহিপুরে দুই গ্রুপে সংঘর্ষে আহত ১২ ॥ গুরুতর-২ ॥ কুয়াকাটা পৌরসভার তুলাতলী ২০ শয্যা বশিষ্টি হাসপাতালের সাথে সড়ক যোগাযোগে জনর্দূভোগ ॥ পটুয়াখালীর মহিপুরে চায়ের দোকান লুটের মামলা শতভাগ মিথ্যা প্রমাণিত ॥ হয়রানীর স্বীকার ৫ আসামী ॥ কলাপাড়ায় উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও সমর্থকদের মারধর আহত-৮, সুষ্ঠ ভোট গ্রহণ নিয়ে শংকায় ভোটাররা ॥ ভাষা আন্দোলনের সুবর্ণজয়ন্তী স্মরণে প্রকাশ পেয়েছিল একুশের পটভূমি: নৌকার ভরাডুবির শংকায় স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মারধর আহত-১। নারী সমর্থকদের ইজ্জৎ লুটে নেয়ার হুমকী ॥ কুয়াকাটায় কাউন্সিলর কর্তৃক ভূমি জোর-যবর দখলের অভিযোগ ॥ কুয়াকাটার মহিপুরে বিড পুলিশিং ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। মহিপুরে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে চাঁদাবাজী মামলা ॥ নৌকা প্রতীকে চেয়ারম্যান পদ-প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশী মহিপুর থানা ছাত্রলীগ সভাপতি মোঃ শোয়াইব খান ॥ ছবির ফ্রেমে কুয়াকাটায় ৬ গণধর্ষণে অভিযুক্ত ও ১৭টি বিভিন্ন মামলার আসামী নাসিরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ ॥ “যদি হয়ে যায়” কেমন আছেন ? কুয়াকাটায় জলদস্যু জোংলা শাহালম বাহিনী কর্তৃক অপহরণকৃত জেলে ও ট্রলার উদ্ধার হলেও উদ্ধার হয়নি মালামাল ॥ কলাপাড়ায় রেকর্ডীয় ভূমি মালিকের দখলীয় ভূমিতে – ভূমিহীনদের বসতঘর ণির্মানের অনুমতি দিয়ে হয়রানী অব্যহত ॥ কলাপাড়ায় কাউন্সিলর পদে ব্যবসায়ী নেতা সাংবাদিক বিপুর মনোনয়ন দাখিল মহিপুরে ডালবুগঞ্জ ইউনিয়নবাসীর প্রত্যাশা অবসর প্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন সিকদার হোক- মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত নৌকা মার্কার র্প্রাথী ॥ কুয়াকাটায় মফস্বল সাংবাদিক ফোরামের বনভোজন ও কেন্দ্রীয় নের্তৃবৃন্দদের সংবর্ধনা ॥ ১২ হাজার ৬শ হত দরিদ্র খাদ্রসামগ্রী ত্রান পাচ্ছে ১৫শ’ বাকী সকলের পাওয়ার আবেদন ॥ বিএমএসএফ এর কেন্দ্রীয়-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তুষার হালদার কুয়াকাটা পৌর নির্বাচনে নৌকা মার্কার পরাজয়ে- প্রকৃতি আহত ॥ মহিপুর থানা শ্রমিকলীগের সভাপতি কর্তৃক চাঁদাবাজীসহ ভূমি জোরযবর দখলের তান্ডবে আহত-১ ॥ কলাপাড়া উপজেলা যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামালকে দল থেকে বহিস্কার ॥ কলাপাড়া আন্ধার মানিক নদীর মোহনায় জলদস্যু জোংলা শাহালম বাহিনী কর্তৃক ট্রলার ডাকাতি, অপহরণ-১ ॥ মহিপুরে ৯ গনধর্ষনের পর পলাতক বনদস্যু জোংলা শাহালম বাহিনী রয়েছে প্রশাসনের কড়া নজরদারীতে ॥ ক্লাস চলছে মাইনাস ৫১ ডিগ্রিতেও আমাদের একটাও মিটবে না?ভারতের সব চাহিদা মেটাব চিরতরে নির্যাতনকে কবর দিতে হবে: আইজিপি ইশরাকের বাসায় হামলার প্রতিবাদে বিক্ষোভ নেতা-কর্মীদের দেশপ্রেম ও মানবিকতাবোধ বাড়বে ‘বঙ্গবন্ধুর লেখা বই পড়লে চাকরি, বেতন স্কেল ৫৬৫০০ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে আইএফআরসি সিনিয়র অফিসার নেবে বিপর্যয়ের শঙ্কা পাটপণ্য রপ্তানিতে দুই দিন ধরে তুষারঝড়ে আটকা হাজারো যানবাহন বিএনপি’ মানুষের ভাগ্যের পরিবর্তন দেখেও দেখে না : তথ্যমন্ত্রী ২০২২ সালে পদ্মা সেতু দিয়ে যান চলাচল : কাদের যৌন মিলনের পরে এই ৫টি কাজ করলে, বিপদে পড়তে পারেন! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া একনজরে ‘পদ্মা সেতু এদেশের মানুষের পৈতৃক সম্পত্তি, তবে বিএনপির নয়’ অসাম্প্রদায়িক চেতনার দেশ বাংলাদেশ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঘারপাড়ায় ধানক্ষেত থেকে ২১ টি বোমা উদ্ধার যেভাবে এসেছিল মার্কিন পত্রিকায় ১৬ ডিসেম্বর ১৯৭১ হেফাজতে ইসলামের ছাতার নিচে স্বাধীনতাবিরোধীরা : হানিফ অগণতান্ত্রিক পন্থা খুঁজছে বিএনপি : কাদের শাহরুখের পাঠান ছবিতে সালমান ফোর্বসের ১০০ প্রভাবশালী তারকার তালিকায় বলিউডের জয়জয়কার ‘ যতদিন শারীরিক সক্ষমতা থাকবে, ততদিন রাষ্ট্রক্ষমতায় থাকবেন শেখ হাসিনা ’ রাজনীতির হাটে মির্জা ফখরুল বিক্রি হওয়া রাজনীতিবিদ: হাছান মাহমুদ ৫ প্রস্তাব বিবেচনায় আছে আলেমদের : স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে বিজয় দিবস উদযাপনে ৭ নির্দেশনা ভাস্কর এবং মূর্তির বিষয় আলোকপাত কর্মকর্তা নেবে স্বাস্থ্য অধিদপ্তর সুখবর, চাকরিপ্রার্থীদের জন্য দুটি বিসিএস আসছে ৬৪ পৌরসভার ভোট ৩০ জানুয়ারি আরব আমিরাতে অস্ত্র বিক্রি করতে সফল ট্রাম্প ডিজিটাল নিরাপত্তা আইনে মামুনুলের বিরুদ্ধে মামলা নেয়নি আদালত গাছে বেঁধে দপ্তরীকে পেটানো সেই যুবলীগ নেতা গ্রেফতার বর্ণচোরায় আওয়ামী লীগই পরিণত হয়েছে: মির্জা ফখরুল করোনায় সংগীতার সেলিম খানের মৃত্যু বদলে গেলো বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের সূচি হাশরের শেষ তিন আয়াত পাঠের ফজিলত মনোনয়ন বিক্রিতে শিথিলতা আওয়ামী লীগের বলয় ভাঙছে এমপি-মন্ত্রী প্রভাবশালীদের পদ্মাসেতু আজ দৃশ্যমান প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে : ওবায়দুল কাদের অপরাধের তদন্ত শুরু জো বাইডেনের ছেলের বিরুদ্ধে ‘যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ইসরাইল’ সততা ও নিষ্ঠার সাথে কমিটি করেছি কলাপাড়ায় ব্যাবসায়ীর গলিত লাশ উদ্ধার কুয়াকাটায় কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ৩৫ দোকান, প্রায় ৩৩ লাখ টাকার ক্ষতি মহিপুর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ অপপ্রচারের অভিযোগে মহিপুর প্রেসক্লাবে যুবদল নেতার সংবাদ সম্মেলন রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে মাসিক মূল্যায়নের ফলাফল প্রকাশ সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনকে মহিপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করেছে র‌্যাব-১০ মহিপুর প্রেসক্লাবের সভাপতি হলেন মিজানুর রহমান প্যাদা

চিন্ময় ইস্যুতে বিজেপির লক্ষ্য হিন্দু ভোট? সংবাদ পরিবেশনে বিভক্ত ভারতের গণমাধ্যম

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩৭ বার পঠিত

বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় হিন্দুত্ববাদী দলগুলোর মধ্যে প্রতিবাদের ঝড় উঠেছে। বিজেপি নেতারা ঘটনাটির বিরুদ্ধে কঠোর বিবৃতি দিয়েছেন এবং পশ্চিমবঙ্গে কর্মী-সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন।

পশ্চিমবঙ্গের স্থানীয় গণমাধ্যমগুলোতে এসব ঘটনায় প্রশান্ত মনোভাব প্রকাশ করা হচ্ছে, যা জাতীয় স্তরের হিন্দি ও ইংরেজি মিডিয়ার তুলনায় ভিন্ন।

অন্যদিকে কেন পশ্চিমবঙ্গের হিন্দুরা বাংলাদেশের ঘটনা নিয়ে প্রতিবাদ করছেন না, তা নিয়ে ক্ষোভও রয়েছে বিজেপির একাংশের নেতাকর্মীদের মধ্যে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানালেও, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিবৃতি দিয়ে বলেছে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর।

কী বলছে বিজেপি?

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-ই প্রথমে মুখ খুলেছিলেন। ‘হিন্দুদের ওপরে হামলা’র মতো বিষয়ে তাকে আগেও কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গেছে।

কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা বিক্ষোভ দেখান মঙ্গলবার।

সেখানে অধিকারী সংবাদমাধ্যমকে বলেছিলেন, চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি আমরা। সারা পৃথিবীর সব হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। আজ কলকাতায় বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখালেন। তবে বাংলাদেশে যদি হিন্দুদের ওপরে অত্যাচার অতি সত্বর বন্ধ না হয় তাহলে আমরা আরও জোরালো বিক্ষোভ শুরু করব।

মঙ্গলবার রাতে কলকাতার বেহালা অঞ্চলে কোনও দলীয় পতাকা ছাড়াই হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা মশাল মিছিল করেন চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপরে কথিত হামলার বিরুদ্ধে স্লোগানও দিতে শোনা গেছে ওই মিছিলে।

মঙ্গলবার রাত থেকে চট্টগ্রামসহ দেশের নানা জায়গায় সহিংসতার অনেক ভিডিও গণমাধ্যমে দেখানো হয়েছে।

এরপরে বুধবার সকালে বিজেপির সংসদ সদস্য ও রাজ্যে দলটির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ইথিওপিয়াতে মার্কিন অবরোধ, গাজা স্ট্রিপে ইসরাইলের হামলা নিয়ে পশ্চিমবঙ্গের রাস্তায় মিছিল হয় আর আজ এত বড় অত্যাচার হচ্ছে পার্শ্ববর্তী বাংলাদেশে (কোথায় প্রতিবাদ)? তারা আমাদের ভাই, তারা মারা যাচ্ছেন সেখানে, একটা শব্দ কেউ উচ্চারণ করতে পারছেন না? কোনও প্রতিবাদ হচ্ছে?

বিজেপি নেতা ও ‘কমিটি এগেইনস্ট অ্যাট্রসিটিস অন মাইনরিটিস অব বাংলাদেশ’ বা ‘ক্যাম্ব’-এর আহ্বায়ক মোহিত রায় দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে কথিত অত্যাচার নিয়ে সরব।

তিনি বলছিলেন, একটা রাজনৈতিক দল যেভাবে প্রতিক্রিয়া দেখায়, যেমন রাস্তায় নেমে বিক্ষোভ বা মিছিল করা, সেরকম কিছু কিন্তু দল হিসাবে ভারতীয় জনতা পার্টি এখনও পর্যন্ত দেখায়নি। মঙ্গলবার রাতে যে মিছিল হয়েছে কয়েকটি স্থানীয় হিন্দু সংগঠন আয়োজন করেছিল, সেখানে আমিও ছিলাম, অনেক বিজেপি কর্মী সমর্থকও ছিলেন, কিন্তু সেখানে কোনো দলীয় পতাকা ছিল না। এটা নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে একটা হতাশাও কাজ করছে।

রায় বলেন, ‘তারা অন্য দেশের মানুষ হতে পারেন। কিন্তু তারা তো হিন্দু এবং বাঙালি হিন্দু। আমরা তো এটাও দেখেছি যে উত্তরপ্রদেশের একটা মসজিদ ভাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ৯২ সালে পুরো বাংলাদেশের হিন্দু মন্দিরগুলোতে আক্রমণ-ভাঙচুর হয়েছিল। তবে দুঃখের ব্যাপার এটাই যে বাংলাদেশের হিন্দুদের ওপরে কিছু ঘটলে পশ্চিমবঙ্গের হিন্দুরা কিছু করছে না! তাদের তো সক্রিয় হওয়া উচিত। যেটুকু প্রতিক্রিয়া হচ্ছে, তা অত্যন্ত কম।’

বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশের ঘটনা নিয়ে সরব হলেও এখনও পর্যন্ত অন্য রাজনৈতিক দলগুলোর তরফে সেরকম কোনো প্রতিক্রিয়া দেওয়া হয় নি।

বিজেপির লক্ষ্য স্থানীয় হিন্দু ভোট?

বিজেপি বা অন্য কোনো হিন্দুত্ববাদী সংগঠন মুখে বেশ আগ্রাসী প্রতিক্রিয়া দেখালেও রাস্তায় নেমে বিশেষ কোনো প্রতিবাদ যে এখনো দেখা যাচ্ছে না, তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে কেউ কেউ বলছেন যে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের এবং বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে হামলার ঘটনাগুলোর প্রতিবাদ হিন্দুত্ববাদীদের আসল লক্ষ্য নয়।

ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির বিশ্লেষক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য বলেন, বাংলাদেশের ঘটনাক্রম নিয়ে বিজেপি বা হিন্দুত্ববাদী সংগঠনগুলো যে কড়া প্রতিক্রিয়া বা বিবৃতি দেয়, তার আসলে লক্ষ্য হল পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে হিন্দু ভোট এক-জোট করা। আসাম এবং পশ্চিমবঙ্গে এই পদ্ধতি তারা দীর্ঘদিন ধরেই অনুসরণ করছে, সম্প্রতি একই নীতি তারা প্রয়োগ করছে ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও। এই গোটা অঞ্চলে নানাভাবে তারা বাংলাদেশটাকেই ইস্যু করে তুলেছে।

তার কথায়, ‘এই পুরো অঞ্চলে বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশি বলে চিহ্নিত করছে, আবার হিন্দুদের বলছে তোমরা যদি বাংলাদেশের মতো টালমাটাল পরিস্থিতিতে পড়তে না চাও তাহলে এলাকা থেকে মুসলমান হটাও।’

তিনি বলেন, আগে কথায় কথায় মুসলমানদের পাকিস্তানে চলে যেতে বলা হত, এখন সেটা বদলিয়ে বলা হয়ে থাকে বাংলাদেশে চলে যাও।

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে ভারতের গণমাধ্যম

মঙ্গল ও বুধবার দুদিনই ভারতের সংবাদপত্রগুলিতে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার, চট্টগ্রামের আদালতে তাকে পেশ করার পরবর্তী সহিংসতার খবরাখবর গুরুত্ব পেয়েছে। এই সংক্রান্ত খবরাখবর দেখানো হচ্ছে টেলিভিশনের প্রাইম টাইম বুলেটিনগুলিতেও।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয় বাংলাদেশের ঘটনাক্রম নিয়ে, তারপর থেকেই জোরেশোরে কভারেজ শুরু করে ভারতীয় মিডিয়া।

ভারতের জাতীয় সংবাদপত্রগুলিতে বুধবার চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ও বাংলাদেশের সহিংসতা নিয়ে যেধরণের শিরোনাম হয়েছে, তার বেশিরভাগেই রয়েছে ভারত সরকার যে প্রতিক্রিয়া দিয়েছে, সেটি। যেমন ইণ্ডিয়ান এক্সপ্রেসের শিরোনাম হল ‘Monk arrest: india flags safety of Hindus, Dhaka says it is deeply hurt’ অর্থাৎ সন্ন্যাসী গ্রেফতার – হিন্দুদের সুরক্ষার বিষয়ে উল্লেখ ভারতের, ঢাকা জানাল তারা ব্যথিত।

হিন্দুস্তান টাইমসের শিরোনাম হয়েছে ‘Protect all minorities, India tells bangladesh after arrest of hindu priest’ অর্থাৎ সংখ্যালঘুদের রক্ষা করুন, হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতারের পরে বাংলাদেশকে বলল ভারত।

এই দুটি কাগজ ভারতের বিবৃতিকে গুরুত্ব দিলেও অন্যতম বেশি বিক্রির ইংরেজি পত্রিকা টাইমস অফ ইণ্ডিয়ার শিরোনাম একটু আলাদা। তারা লিখেছে India bangladesh tensions mount as hindu priest jailed for ‘sedition’, অর্থাৎ ‘দেশদ্রোহে’র জন্য হিন্দু সন্ন্যাসীর জেলের পরে ভারত বাংলাদেশের মধ্যে টানাপোড়েন বাড়ল

দুটি গুরুত্বপূর্ণ হিন্দি দৈনিক অমর উজালা এবং দৈনিক জাগরণ প্রায় একই শিরোনাম করেছে, যেখানে তারা ভারত সরকারের বিবৃতিটিকে গুরুত্ব দিয়ে লিখেছে যে হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করুক বাংলাদেশ, বলল ভারত।

পশ্চিমবঙ্গের বাংলা পত্রিকাগুলিও প্রথম পাতাতেই বাংলাদেশ সংক্রান্ত খবর ছেপেছে।

আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় এক কলমের খবরের শিরোনাম হল: ‘চিন্ময়কৃষ্ণকে নিয়ে কড়া বিবৃতি দিল্লির, পালটা ঢাকারও’। তবে তারা ভেতরের পাতায় তিন কলাম জুড়ে বড় ছবি দিয়ে বিস্তারিত খবর ছেপেছে। তার শিরোনাম ছিল : ‘চিন্ময়কৃষ্ণ জেলে, রণক্ষেত্র চট্টগ্রামে নিহত আইনজীবী’।

বর্তমান কাগজের শিরোনাম হল ‘বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে কড়া বার্তা ভারতের’।

বাংলা কাগজগুলির মধ্যে বাংলাদেশের এ সংক্রান্ত খবর দিয়ে সবথেকে বড় করে প্রতিবেদন ছেপেছে প্রতিদিন কাগজ।

তারা শীর্ষ খবরের শিরোনাম দিয়েছে এভাবে : ‘সন্ন্যাসী গ্রেফতারে উত্তাল বাংলাদেশ – পুলিশের লাঠি, খণ্ডযুদ্ধে মৃত এক’।

প্রথম পাতায় আরও একটি খবর রয়েছে প্রতিদিন কাগজে, যেটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইস্কনের বিবৃতি সংক্রান্ত।

কলকাতা থেকে প্রকাশিত ইংরেজি কাগজ ‘দ্য টেলিগ্রাফ’এর শিরোনাম করা হয়েছে ‘Hindu preacher arrest triggers bangla clashes’, অর্থাৎ হিন্দু সন্ন্যাসী গ্রেফতারে বাংলায় সংঘর্ষ’।

বাংলা ও জাতীয় গণমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন সুর

সংবাদ পোর্টাল দ্য ওয়ালের কার্যকরী সম্পাদক ও গণমাধ্যম বিশ্লেষক অমল সরকার বলেন, ‘ভারতীয় গণমাধ্যম যেভাবে গত দুদিনের ঘটনাক্রম দেখাচ্ছে, সেটাকে দুটো ভাগে ভাগ করতে হবে আমাদের – একটা জাতীয় স্তরে কী দেখানো হচ্ছে বা ছাপা হচ্ছে আর অন্যটা পশ্চিমবঙ্গের বাংলা ভাষার কাগজ-টিভিতে কী দেখানো হচ্ছে। ‘

তিনি আরও বলেন, সর্বভারতীয় গণমাধ্যম – ইংরেজি এবং হিন্দি দুই ভাষাতেই বাংলাদেশের এই ঘটনা নিয়ে যা দেখানো হচ্ছে, তাতে মনে হচ্ছে সংবাদমাধ্যম যেন একটা রাজনৈতিক দল এবং সরকারের মতো প্রতিক্রিয়া দেখাচ্ছে – প্রতিবাদী কণ্ঠস্বর তুলে ধরছে। পশ্চিমবঙ্গের বাংলা প্রথম সারির গণমাধ্যম কিন্তু সবসময়েই এধরনের ঘটনায় – তা বাংলাদেশের হোক বা অন্য কোনও জায়গায় – খুব সতর্কতা এবং সংযতভাবে উপস্থাপন করে।

তার কথায়, সেই ধারাবাহিকতায় কিন্তু এবার একটু ব্যত্যয় ঘটেছে। জাতীয় টিভি চ্যানেলগুলির যেসব বাংলা শাখা চ্যানেল আছে, তাদের কভারেজও কিন্তু জাতীয় স্তরের গণমাধ্যমের মতোই হচ্ছে। সেটা বেশ আগ্রাসী প্রতিবেদন করছে, সাংবাদিকতা ছাপিয়ে প্রতিবাদের স্বর উঠে আসছে যেন।

তিনি বলেন, আবার ৫ আগস্টের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে ধারাবাহিকভাবে আক্রমণ হওয়ার খবর আসতে থাকলেও এর আগে সংগঠিতভাবে হিন্দুদের প্রতিবাদ করতে দেখা যায় নি। এবার সেদেশে যে হিন্দুদের প্রতিবাদ হচ্ছে, সেটা যেহেতু নতুন, তাই সংবাদমাধ্যমের কাছে খবর হয়ে উঠেছে।

নিউজটি ভালো লাগলে আপনার সোসাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরো খবর
এই সাইটের কোন নিউজ/অডিও/ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।
Design & Developed BY Hafijur Rahman Akas