
নির্ভুল বার্তা ডেস্ক :
পটুয়াখালীর মহিপুর কারিতাস বরিশাল অঞ্চল’র উদ্যোগে ঘূর্ণীঝড় রেমালে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০ টায় কারিতাস মহিপুর অফিসে বিতরণী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Smanjena seksualna funkcija može biti izvor stresa i tjeskobe za mnoge muškarce. Često se javlja osjećaj srama ili neugodnosti pri razgovoru o ovakvim problemima, što može dodatno pogoršati situaciju. Važno je znati da postoje resursi i rješenja koja mogu pomoći, uključujući proizvode dostupne na internetu kao što je ed-hrvatski.com. Pojačavanje otvorene komunikacije i potraživanje stručne pomoći mogu donijeti olakšanje i poboljšati kvalitetu života.

এসময় মহিপুর সদর ও লতাচাপলী দু’ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারের মাঝে নগদ অর্থ ৬ হাজার টাকা, একটি ২০ লিটার বালতি, ২ পিচ সাবান, ১ কেজি সাবানের গুড়া, একটি পানির পাত্র, একটি মগ, ও ১ প্যাকেট স্যানিটারী ন্যাপকিন, ১০ প্যাকেট খাবার স্যালাইন, একটি রিচার্জেবল লাইট, বিতরণ করা হয়েছে। ৩২০ পরিবারের মধ্যে ঘূর্ণীঝড় রেমালে বেশী ক্ষতিগ্রস্ত এমন ৭০ পরিবারে আরও নদগ অর্থ ৩৬ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

কারিতাস বরিশাল অঞ্চল, আঞ্চলিক পরিচালক, মি. ফ্রান্সিস ব্যাপারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৬নং মহিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, হাজী মোঃ ফজলু গাজী। বিশেষ অতিথি ছিলেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরাম (জেএসকেএফ) কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, মোঃ মিজানুর রহমান, কারিতাস বরিশাল অঞ্চল, পিও, ডিএম, মি. স¤্রাট সেরাও, পিআইসি কমিটির সদস্য মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।
উপকারভোগীদের মধ্যে বক্তব্য দেন গোলাপি রানী ও খলিল জোমাদ্দার। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও স্থানীয় সংবাদ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনায় ছিলেন কারিতাস প্রয়াস প্রকল্প, কলাপাড়ার মাঠ কর্মকর্তা মোঃ জামাল হোসেনের।