মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর।।
পটুয়াখালীর কলাপাড়ায় আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান (সি আই পি) মিলনায়তন কলাপাড়া প্রেসক্লাবে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, মোঃ ছানাউল হক মন্ডল উপপরিচালক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোঃ বজলুর রশিদ আবহাওয়াবিদ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।