
মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর।।
পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে ৫ মন নিষিদ্ধ হাঙ্গর ও ৫টি শাপলাপাতা মাছ জব্দ করা হয়েছে।রবিবার(৪জুন)দুপুর ১২ টায় আলিপুরের স্লুইজ গেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মাছ মাছ ধরার নৌকা থেকে এসব নিষিদ্ধ প্রজাতির মাছ জব্দ করে এনিম্যাল লাভার্স অফ পটুয়াখালী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
এসময় কোষ্টগার্ড ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।তবে কাউকে আটক করতে পারেনি তারা।পরে জব্দকৃত মাছ মাটিচাপা দেওয়া হয়।
এ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী সংগঠনের কলাপাড়া উপজেলার টিম লিডার রাকায়েক বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি এতে কোষ্টগার্ড ও বনবিভাগের সদস্যরা তাদের সহযোগীতা করেছেন। তাছাড়া যারা এসব নিষিদ্ধ ও বিলুপ্ত প্রজাতির প্রানীদের হত্যা করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।