মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর।।
পটুয়াখালীর মহিপুরে স্ত্রী মমতাজ বেগমকে (৫০) হত্যার দায়ে স্বামী শাহ-আলমকে আটক করেছে পুলিশ।
মৃত গৃহবধূর নাম মোছা. মমতাজ বেগম (৫০)। তিনি দুই সন্তানের জননী।
মঙ্গলবার রাত ১টার দিকে পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের মুসুল্লিয়াবাদ গ্রামে স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেন স্বামী। পরে নতুন পাড়া এলাকা থেকে শাহ-আলমকে গ্রেফতার করে পুলিশ।
থানা ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক দাম্পত্য কলহ চলছিল স্বামী-স্ত্রীর মধ্যে। তাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্ত্রীকে সহবাসের কথা বলে পুকুর পাড়ের বাগানে ডেকে নিয়ে যান শাহ-আলম। পরে সেখানেই ঘনিষ্ঠ মুহূর্তে শ্বাসরোধে তাকে হত্যা করেন পাষণ্ড স্বামী।
মহিপুর থানার ওসি তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, শাহ-আলমকে গ্রেফতারের পর স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শাহ-আলমকে আদালতে প্রেরণ করা হবে।