লেখক- সোহাগ রানা
ফেব্রুয়ারি আসিলে ঝরে সবুজ
চিরহরিৎ পাতা,
ফেবরুয়ারি মনে করিয়ে দেয়
ভাষাশহিদের কথা।
তাজা রক্তের বিনিময়ে
পেয়েছি পতাকা।
গোধূলিলগ্নে ভেসে ওঠে স্মৃতি
বাংলাগগনে আকাঁ।
শুধিবে না ঋণ যদিও দেই
তনুবাকলে পুল,
চল ভাই দিয়ে আসি আজ
শহিদমিনারে ফুল।
স্বাধীনতাবীজ রোপিত ছিল
বাহান্নর দিনে,
একাত্তরের রক্ত পণে এনেছি
মোরা কিনে।
লক্ষ কোটি বীর শহিদের
রক্তের বিনিময়,
বাংলাভাষা মাতৃভাষা হলো
মোদের জয়।
বাংলায় কথা বলি আমি
গাহি বাংলাগান,
শান্তি পায় লাখো শহিদের
আত্মা ও প্রাণ।