ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৩৪(চৌত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পরপরই মামলা রুজু করা হয়েছে। Logo সরকার আসে সরকার যায়,  দীর্ঘ ৩০ বছরেও নির্মান হয়নি নীলগন্জের পাখিমারা খালের স্হায়ী সেতু,যোগাযোগ সংকটে কৃষি পন্য Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo কুয়াকাটায় সমুদ্রে বিলীন হওয়া জমি ভিতরে দাবী করে দখল ও ঘর নির্মাণের অভিযোগ। Logo কুয়াকাটায় মন্ত্রীর নামে ব্যানার টাঙ্গিয়ে সানভিউ প্রপার্টিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং মামলা রুজু।  Logo গলাচিপা থানা পুলিশ কর্তৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানে আমখোলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জিকু ৫২(বায়ান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার Logo বাড়ি রাস্তা নিয়ে বিরোধে মায়ের ওপর মানসিক নির্যাতনের অভিযোগ, মহিপুর প্রেসক্লাবে জুয়েলের সংবাদ সম্মেলন Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে মহিপুরের আলোচিত মাদক ব্যবসায়ী ও ১২টি মাদক মামলার আসামী ইদ্রিস আলী ওরফে নুডুলস এবং তার স্ত্রী নাছিমা বেগম ৭০ (সত্তর) গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ ২২,০০০/- (বাইশ হাজার) টাকা সহ গ্রেফতার এবং মামলা রুজু।  Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে বরগুনা-পটুয়াখালী’র অন্যতম মাদক ব্যবসায়ী হালিম মাতুব্বরসহ মোট ০৩ জন সর্বমোট ৪৮ (আটচল্লিশ) পিচ ইয়াবা সহ গ্রেফতার
আজকের শিরোনামঃ

মহিপুরে ভার্মিকম্পোস্ট সার বাজারজাতকরণে ব্যবসায়ী-ডিলারদের নিয়ে কারিতাসের মতবিনিময় সভা

  • আপডেট সময় : ০৬:১৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৫১২ বার পড়া হয়েছে

কুয়াকাটা প্রতিনিধি।।

কলাপাড়া উপজেলার মহিপুরে পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণ, কেঁচোসার (ভার্মিকম্পোস্ট) উৎপাদন ও এর বাজারজাতকরণ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ী, সার ডিলার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৮ জুন) সকাল ১১টায় কারিতাস মহিপুর অফিসে এ সভার আয়োজন করা হয়। সভাটি বাস্তবায়ন করে কারিতাস বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী পরিবেশবান্ধব কৃষি চর্চার মাধ্যমে জলবায়ু সহনশীল অভিযোজন কৌশল বৃদ্ধিতে সক্ষমতা অর্জন প্রকল্প “একর‍্যাব” (Enhancing Climate Resilience through Agroecology in Bangladesh–ECRAB) প্রকল্প। প্রকল্পটি GOAC-এর অর্থায়ন, CAFOD-এর সহ-অর্থায়ন এর সহযোগিতায় কারিতাস বরিশাল অঞ্চল বাস্তবায়ন করছে।

সভায় জানানো হয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পরিবেশবান্ধব কৃষি বা এগ্রোইকোলজি চর্চা সম্প্রসারণে কাজ করছে ECRAB প্রকল্প। এর অংশ হিসেবে কেঁচোসারের ব্যবহার বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে এর গ্রহণযোগ্যতা বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল অঞ্চলের ধরিত্রী ও একর‍্যাব প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা জর্জ বৈরাগী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আশ্রাফ আলী, কলাপাড়া উপজেলা, পটুয়াখালী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৬ নম্বর মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম খান, কারিতাস মহিপুর অফিসের কর্মকর্তাবৃন্দ ও , হিট বাংলাদেশ-এর ম্যানেজার সুমন মজুমদার এবং এনজিও প্রতিনিধি রাজিব বিশ্বাস।

সভার উদ্বোধনী পর্বে সার্বজনীন প্রার্থনা পরিচালনা করেন মিলি আক্তার, কমিউনিটি মোবিলাইজার, একর‍্যাব প্রকল্প। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধরিত্রী প্রকল্পের ফ্যাসিলিটেটর নিয়ন্ত গমেজ।

স্বাগত বক্তব্যে সভাপতি জর্জ বৈরাগী কারিতাস বাংলাদেশ ও একর‍্যাব প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভার্মিকম্পোস্ট সারের ব্যবহারিক উপকারিতা তুলে ধরেন। তিনি বলেন, রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব ও টেকসই কৃষি উৎপাদনে ভার্মিকম্পোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আশ্রাফ আলী বলেন, কেঁচোসার মাটির জৈবগুণ বৃদ্ধি করে এবং দীর্ঘমেয়াদে কৃষির উৎপাদনশীলতা ধরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। তিনি স্থানীয় সার ডিলার ও ব্যবসায়ীদের এ খাতে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সভায় স্থানীয় সার ডিলার, ব্যবসায়ী, কৃষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ সদস্য এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা ভার্মিকম্পোস্ট সারের বাজারজাতকরণে প্রচার-প্রচারণা বৃদ্ধি, উন্নত প্যাকেজিং, স্থানীয় গণমাধ্যমে প্রচার এবং মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সবশেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি জর্জ বৈরাগী।

জনপ্রিয় সংবাদ

মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৩৪(চৌত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পরপরই মামলা রুজু করা হয়েছে।

মহিপুরে ভার্মিকম্পোস্ট সার বাজারজাতকরণে ব্যবসায়ী-ডিলারদের নিয়ে কারিতাসের মতবিনিময় সভা

আপডেট সময় : ০৬:১৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬