নির্ভুল বার্তা ডেক্সঃ
গলাচিপা থানা পুলিশ কর্তৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানে আমখোলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জিকু ৫২(বায়ান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে।
গত ১৩-০৯-২০২৬ইং গলাচিপা থানার এস আই (নিঃ)/ মো: নুরুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গলাচিপা থানাধীন মুশুরিকাঠী সাকিনস্থ শাহ আলম মৃধা বাড়ীর রান্না ঘরের ভিতরে অভিযান পরিচালনা করিয়া ৫২(বায়ান্ন) পিচ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। মো: দিদারুল ইসলাম জিকু (২৮), পিতা মো: শাহ আলম মৃধা, সাং- মুশুরিকাঠী, ৭নং ওয়ার্ড, ইউপি- আমখোলা, থানা- গলাচিপা, জেলা- পটুয়াখালীকে গ্রেফতার করা হয়।
পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থাঃ গলাচিপা থানার মামলা নং-৩৬, তারিখ- ইং-১৪-০৯-২৬ ধারা-মাদকদ্রব্য নিঃ আঃ২০১৮ এর ৩৬(১) সারনি ১০(ক) রুজু করা হয়েছে।



















