নির্ভুল বার্তা ডেক্সঃ
পটুয়াখালী কলাপাড়া মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ জিহাদ হোসেন নিজ উদ্যোগে জনস্বার্থের জন্য রাস্তা মেরামত কাজ করেন।
আজ ১২ সেপ্টেম্বর সকাল ৮টা হতে ইউনিয়নের ৮নং ওয়াড উত্তর চরপাড়া তেগাছিয়া ডালবুগঞ্জ বাজার যাতায়েতর গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে গর্ত গুলো ভরাটের কাজ করা হয়।
এতে তার প্রায় ৫ হাজার টাকার বেশী খরচ হয়েছে। ওই সড়ক থেকে শিশু শিক্ষার্থীসহ শতাধিক শিক্ষার্থী তেগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় আশা যাওয়া করে। এছাড়াও ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ক্লিনিক তথা হাসপাতালে আশা যাওয়াসহ কৃষকের ফসল ওঠা নামানোর জন্য অনেক সুবিধা হবে।
ছাত্র দল নেতা জিহাদ হোসেনের এমন উন্নয়ন মুলক কর্মকাণ্ডে অত্যন্ত খুশি হয়েছেন এলাকাবাসী।


















