নির্ভুল বার্তা ডেক্সঃ
মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে মহিপুরের আলোচিত মাদক ব্যবসায়ী ও ১২টি মাদক মামলার আসামী ইদ্রিস আলী ওরফে নুডুলস এবং তার স্ত্রী নাছিমা বেগম ৭০ (সত্তর) গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ ২২,০০০/- (বাইশ হাজার) টাকা সহ গ্রেফতার এবং মামলা রুজু।
মহিপুর থানা পুলিশ কর্তৃক সর্বত্র বিশেষ নঅভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৩-০৯-২০২৬ খ্রি. ১৭.১৫ ঘটিকায় এসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ খান এর নের্তৃত্বে একটি বিশেষ অভিযান টিম ১। মহিপুর থানাধীন পুরান মহিপুর সাকিনের জনৈক পুলিন সরকার এর পুকুরের পূর্ব পাশে কুয়াকাটা টু পটুয়াখালী মহাসড়কের পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর এবং আলীপুর থ্রি পয়েন্ট সংলগ্ন ইদ্রিস আলী ওরফে নুডুলস এর বাড়িতে অভিযান পরিচালনা করে ৭০ (সত্তর) গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ ২২,০০০/- (বাইশ হাজার) টাকা সহ আলোচিত মাদক ব্যবসায়ী ইদ্রিস আলী ওরফে নুডুলস, পিতা-মৃত আঃ মান্নান, সাং-আলীপুর, ০৩ নং ওয়ার্ড, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী এবং তার স্ত্রী নাছিমা বেগমকে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে মহিপুর থানার মামলা নং১১, তারিখ-১৩ /০৯/২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
গ্রেফতারকৃত আসামী ইদ্রিস আলী ওরফে নুডুলস মহিপুর-আলীপুর এলাকার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতোপূর্বেও ১২টি মাদক মামলা রয়েছে।
মাদক ব্যবসায়ীসহ সকল অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।

















