নির্ভুল বার্তা ডেক্সঃ
আগামীর বরিশাল বিভাগ :সম্ভাবনা ও করনীয় শীর্ষক একটি সেমিনার জাতীয় সংসদের এল ডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন এর আয়োজনে আজ ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এসোসিয়েশন এর সভাপতি মাহবুব সৈকত। প্রধান অতিথি ছিলেন সংসদের চীফ হুইপ আলহাজ নুরুল ইসলাম মনি, প্রধান বক্তা তথ্য সম্প্রচার ও গণমাধ্যম মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও পূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর,নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহমদ, বরিশাল সিটি কর্পোরেশন এর প্রশাসক এড. বিলকিস জাহান শিরিন,বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুছুর রহমান, এড. মজিবর রহমান সরোয়ার এম পি,রুহুল আমিন দুলাল এম পি, ডা: শফিকুল ইসলাম মাসুদ এমপি, রফিকুল হক জামাল এমপি, বরিশাল বিভাগ সমিতি, ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু, এফ বিসিসিআই’র সাবেক পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবুজাফর সূর্য, এসোসিয়েশনের সাবেক সভাপতি ও চ্যানেল আই’র চীফ রিপোর্টার তারিকুল ইসলাম মাসুম, পটুয়াখালী জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি বদরুল আলম নাবিল, বরিশাল প্রেসক্লাবের সভাপতিসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ। Keynote paper পাঠ করেন মোস্তফা আকমল।অনুষ্ঠান উপস্থাপন করেন সেমিনার আয়োজন উপকমিটির আহবায়ক কাজী জেবেল।সেমিনারে কয়েকটি প্রস্তাবে পৃথক উপকূলীয় উন্নয়ন মন্ত্রনালয় গঠন,ঢাকা-পদ্মাসেতু- বরিশাল -পটুয়াখালী -পায়রা রেল করিডোরকে জাতীয় অগ্রাধিকার প্রকল্প হিসেবে নেয়া,দ্রুত ভাঙা থেকে কুয়াকাটা সড়ক ৬ লেনে উন্নীত করা,বরিশাল -ভোলা সেতু বাস্তবায়ন করা, পায়রা বন্দরকে কেন্দ্র করে অর্থনৈতিক করিডোর গড়া,বিশেষ অর্থনৈতিক অন্ঝল ও শিল্প পার্ক গড়া,স্হানীয় কর্মসংস্থান হাব সৃষ্টি মহাপরিকল্পনা করা,নদীভাঙন জলাবদ্ধতা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় মহাপরিকল্পনা গ্রহণ করা, নাব্যতা ফিরিয়ে এনে নদীকেন্দ্রিক অর্থনীতি ও পন্য পরিবহন সম্প্রসারণ, সমন্বিত পর্যটন সার্কিট তৈরি করা, তরুনদের জন্য আইটি,কারিগরি, মেরিটাইম ও উদ্যোক্তা উন্নয়নে বিশেষ কর্মসূচি গ্রহণ,, তরুনদের দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করা,বরিশালকে বিশেষায়িত স্বাস্থ্য শিক্ষা ও গবেষণা কেন্দ্র গড়ে তোলা এবং বিভিন্ন মন্ত্রনালয়ের সমন্বয়ে বরিশাল আন্ঝলিক উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা। বক্তারা উপরোক্ত প্রস্তাবনার আলোকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং বরিশাল বিভাগের মন্ত্রী ও এম পি দেরকে একযোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে উপরোক্ত প্রস্তাবনা বাস্তবায়নের তাগিদ দেন।
সেমিনারে বরিশাল বিভাগ সমিতি,ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু বলেন,এ করম সেমিনার আয়োজন করার কথা ছিল বরিশাল বিভাগ সমিতির কিন্তু সেই কাজটি বরিশাল বিভাগের সাংবাদিকবৃন্দ আয়োজন করায় এসোসিয়েশনের নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা জানিয়ে ১৯৯৫ সালে তিনি বরিশাল বিভাগীয় যুব সমিতির সাধারন সম্পাদক থাকাকালীন ততকালীন পরিকল্পনা মন্ত্রী ড. মঈন খানকে প্রধান অতিথি করে জাতীয় প্রেসক্লাবে প্রেক্ষিতঃ পরিকল্পনা বরিশাল বিভাগ ( ১৯৯৫-২০১০) একটি সেমিনার আয়োজন করেছিলেন সেকথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন ২০০১ সাল থেকে বিচারপতি সুলতান হোসেন খান চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো: জিয়াউল কবির দুলু সেক্রেটারি জেনারেল নিযুক্ত হয়ে মাওয়ায় পদ্মা সেতু বাস্তবায়ন আন্দোলন জোরদার করেন এবং মিছিল বিক্ষোভ সেমিনার মানববন্ধন সাংবাদিক সম্মেলন, প্রতীক অনশন, জাজিরা পয়েন্টে ৫০০০০/( পন্জাশ হাজার) লোকের সমাবেশ, লন্জ মিছিল এবং সবশেষে জাইকার সমীক্ষা দলের সাথে গোপন বৈঠক করে সকলকে একএিত করে মাওয়া জাজিরায় পদ্মা সেতু বাস্তবায়ন করা হয়। একইভাবে উপরোক্ত প্রস্তাবনার স্বপক্ষে গনজাগরণ গড়ার আহবান জানান।
তিনি বরিশাল বিভাগের এম পি গনকে স্ব স্ব এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন করলেই বরিশাল বিভাগের উন্নয়ন কার্যক্রমে অগ্রগতি হবে বলে সকলকে স্মরন করিয়ে দেন। এর আগে বক্তব্য রাখার জন্য বরিশাল বিভাগ সমিতির সভাপতির নাম ঘোষণা করলে সভার সভাপতি মাহবুব সৈকত সকলের উদ্দেশ্য হাততালি দিয়ে জিয়াউল কবির দুলুকে উৎসাহিত ও সম্মান জানানোর আহবান জানালে উপস্থিত সুধিজন সাংবাদিকবৃন্দ বিপুল করতালি দিয়ে তাকে সন্মানিত করেন। বার্তা প্রেরক : মো: আবদুছ ছোবাহান সাধারণ সম্পাদক বরিশাল বিভাগ সমিতি, ঢাকা।
















