ঢাকা ০১:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo বাড়ি রাস্তা নিয়ে বিরোধে মায়ের ওপর মানসিক নির্যাতনের অভিযোগ, মহিপুর প্রেসক্লাবে জুয়েলের সংবাদ সম্মেলন Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে মহিপুরের আলোচিত মাদক ব্যবসায়ী ও ১২টি মাদক মামলার আসামী ইদ্রিস আলী ওরফে নুডুলস এবং তার স্ত্রী নাছিমা বেগম ৭০ (সত্তর) গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ ২২,০০০/- (বাইশ হাজার) টাকা সহ গ্রেফতার এবং মামলা রুজু।  Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে বরগুনা-পটুয়াখালী’র অন্যতম মাদক ব্যবসায়ী হালিম মাতুব্বরসহ মোট ০৩ জন সর্বমোট ৪৮ (আটচল্লিশ) পিচ ইয়াবা সহ গ্রেফতার Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার Logo কলাপাড়া মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ জিহাদ হোসেন নিজ উদ্যোগে জনস্বার্থের জন্য রাস্তা মেরামত Logo আগামীর বরিশাল বিভাগ Logo মহিপুরে সাগরে জাল ফেলতে চাঁদা দাবি, না দেওয়ায় হামলা, ৪ জেলে আহত Logo মহিপুরে বিএফডিসি’র ম্যানেজারের আটোচার্জ বানিজ্য, মাসে লাখ টাকা আয়। Logo কুয়াকাটায় বসতভিটা দখল চেষ্টার অভিযোগ। Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ০৫ (পাঁচ) টি মাদক মামলার আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী শানু গাজীকে গ্রেফতার
আজকের শিরোনামঃ

বাড়ি রাস্তা নিয়ে বিরোধে মায়ের ওপর মানসিক নির্যাতনের অভিযোগ, মহিপুর প্রেসক্লাবে জুয়েলের সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : ১০:৩৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪১০ বার পড়া হয়েছে

নির্ভুল বার্তা ডেক্সঃ

পটুয়ালীর মহিপুরে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা নিয়ে বিরোধের জেরে এক নারীকে দীর্ঘদিন ধরে মানসিকভাবে নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোসাঃ ফাতেমা বেগম (৫০) মহিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পরে তাঁর সন্তান তৃতীয় লিঙ্গের ব্যক্তি জুয়েল ওরফে জুই এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মহিপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জুয়েল ওরফে জুই অভিযোগ করে বলেন, তাঁর মা ফাতেমা বেগম দীর্ঘদিন ধরে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা নিয়ে বিরোধের কারণে বিভিন্নভাবে হয়রানি ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন।

জুয়েলের দাবি, তিনি তৃতীয় লিঙ্গের ব্যক্তি হওয়ায় অধিকাংশ সময় বাড়িতে থাকেন না। ফলে তাঁর মা বাড়িতে একাই বসবাস করতেন। এই সুযোগে অভিযুক্তরা তাঁর মায়ের ওপর বিভিন্নভাবে মানসিক চাপ ও নির্যাতন চালিয়ে আসছেন বলে অভিযোগ করেন তিনি।

জুয়েল আরও বলেন, রোববার সকালে তাঁর মাকে আবারও মানসিকভাবে নির্যাতন করা হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাঁর মাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে নিয়ে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান জুয়েল।

সংবাদ সম্মেলনে জুয়েল আশঙ্কা প্রকাশ করে বলেন, তাঁর মায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর মায়ের কোনো ধরনের দুর্ঘটনা বা ক্ষতি হলে এর দায় অভিযুক্তদের নিতে হবে।

মহিপুর থানায় দেওয়া লিখিত অভিযোগে ফাতেমা বেগম উল্লেখ করেন, অভিযুক্ত মোঃ মোস্তফা ফকির (৬০) ও তাঁর ছেলে মোঃ আল আমিন (৩৫) একই এলাকার বাসিন্দা। বাড়ি থেকে বের হওয়ার রাস্তা নিয়ে তাঁদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা মানেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে ফাতেমা বেগম বলেন, অভিযুক্তরা জোরপূর্বক তাঁর বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেন। এ নিয়ে গত ৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে তাঁর ছেলে জুয়েল মোটরসাইকেলে করে বাড়িতে আসার সময় অভিযুক্তরা তাঁকে বাধা দেন। এ ঘটনায় তিনি প্রতিবাদ করলে অভিযুক্তদের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে অভিযুক্তরা তাঁকে গালমন্দ করেন এবং গালমন্দ করতে নিষেধ করলে তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন ও খুন-জখমের হুমকি দেন বলে অভিযোগ করেন ফাতেমা বেগম।

তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা যেকোনো সময় তাঁর ক্ষতি করতে পারেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, ফাতেমা বেগমের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

জনপ্রিয় সংবাদ

বাড়ি রাস্তা নিয়ে বিরোধে মায়ের ওপর মানসিক নির্যাতনের অভিযোগ, মহিপুর প্রেসক্লাবে জুয়েলের সংবাদ সম্মেলন

বাড়ি রাস্তা নিয়ে বিরোধে মায়ের ওপর মানসিক নির্যাতনের অভিযোগ, মহিপুর প্রেসক্লাবে জুয়েলের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:৩৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬