নির্ভুল বার্তা ডেক্সঃ
মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং মামলা রুজু।
মহিপুর থানা পুলিশ কর্তৃক সর্বত্র বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৪ সেপ্টেম্বর রাত ০১.৪০ ঘটিকায় এসআই (নিরস্ত্র) মোঃ জহিরুল ইসলাম এর নের্তৃত্বে একটি বিশেষ অভিযান টিম মহিপুর থানাধীন নজীবপুর সাকিনে পানামা বরফ মিলের পূর্ব পাশে ফাকা জায়গায় অভিযান পরিচালনা করে ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ দুলাল মাতুব্বর (৪০), পিতা-মৃত সেকান্দার আলী মাতুব্বর, মাতা-জবেদা বেগম, সাং-ইউসুফপুর, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালীকে গ্রেফতার করেন।
এ সময় মাদক ক্রয় বিক্রয়ে তার সহায়তাকারী মোঃ মাসুম হাওলাদার ওরফে মাসুদ (৪৬), পিতা-আঃ রহিম হাওলাদার ওরফে কালু, মাতা-রাহিমা বেগম, সাং-বিপিনপুর, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালীকে ও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মহিপুর থানার মামলা নং-১৩, তারিখঃ ১৪-০৯-২০২৬ খ্রি. ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনী ১০(ক) রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক ব্যবসায়ীসহ সকল অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।



















