নির্ভুল বার্তা ডেক্সঃ
মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৩৪(চৌত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পরপরই মামলা রুজু করা হয়েছে।
গত ১৭-০৯-২০২৬ খ্রি. রাত ২৩:০৫ ঘটিকায় এসআই (নিরস্ত্র) মো আবুল কালাম আজাদ এর নের্তৃত্বে একটি বিশেষ অভিযান টিম মহিপুর থানাধীন কুয়াকাটা পৌরসভার ০৩নং ওয়াডর্স্থ পুরাতন পৌর ভবন সংলগ্ন হোটেল মেঘনা (আবাসিক) এর ২য় তলা ২০৩ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে।
এ সময় ৩৪(চৌত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মিলন নাজির (৪০), পিতা-মোঃ ছোবাহান নাজির, মাতা-কহিনুর বেগম, সাং-ইউসুফপুর, ০২নং ওয়ার্ড, মহিপুর ইউপি, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মহিপুর থানার মামলা নং-১৬, তারিখঃ ১৭-০৯-২০২৬ খ্রি. ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনী ১০(ক) রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক ব্যবসায়ীসহ সকল অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।



















