নির্ভুল বার্তা ডেক্সঃ
মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মহিপুর থানার অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনাকালে মহিপুর থানাধীন আলীপুর বাজারে জনৈক জাফর হাওলাদার এর চায়ের দোকানের দক্ষিন পাশে মাটির রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করাকালীন ১৫-০৯-২০২৬ খ্রিঃ।
এসময় ২২:৩৫ ঘটিকায় মোঃ রিয়াজ ফরাজী(৩৫), পিতা-মোঃ সেলিম ফরাজী, মাতা-মোসাঃ সালেহা বেগম, সাং-পশারীবুনিয়া, ইউনিয়ন-লালুয়া, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। তখন ঘটনাস্থল হইতে সু-কৌশলে মোঃ শাহীন হাওলাদার (৩০), পিতা-মৃত ওমর আলী হাওলাদার, মাতা-মোসাঃ শাহিনুর বেগম, সাং-নজীবপুর, ০৫নং ওয়ার্ড, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী পলায়ন করেন।
আসামীদের বিরুদ্ধে মহিপুর থানার মামলা নং-১৫, তারিখ-১৫-০৯-২০২৬, জিআর-১২৫/২৫, ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।




















