নির্ভুল বার্তা ডেক্সঃ
“শেখর নগর পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে একটি চোরা ইজি বাইকসহ গ্রেফতার” করা হয়েছে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় ও ইনচার্জ শেখরনগর তদন্ত কেন্দ্রের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মুহাম্মদ আক্কাস আলী শেখ সঙ্গীয় ফোর্স তদন্ত কেন্দ্রের এরিয়ায় বিশেষ অভিযান পরিচালনা কারা হয়।
গত ২৬-০৮-২০২৬ খ্রি. তারিখ সকাল ১০.০৫ ঘটিকায় সিরাজদিখান থানাধীন রাজা নগর ইউনিয়নের অন্তর্গত ভাড়ারিয়া সাকিনস্থ সাদমান মেডিকেল হলের সামনের পাঁকা রাস্তার উপর থেকে মুন্না হোসেন রাজিব (৩৫), পিতা-মৃতঃ মালেক হোসেন রাজ্জাক, মাতাঃ মৃত- খাদিজা, সাং-পাচ্চর কাচা বাজারের পিছনে, ইউপি- পাচ্চি, থানাঃ শিবচর, জেলাঃ মাদারীপুর’কে একটি চোরাই ইজিবাইকসহ গ্রেফতার করা হয়।
আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
‘অপরাধ ও অপরাধীর তথ্য দিন
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন’
পুলিশ কন্ট্রোল রুম – ০১৩২০০৯৪২৯৮”



















