ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন: আব্বা ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা। Logo পটুয়াখালী থানা পুলিশের বিশেষ অভিযানে পেশাদার চোর মোঃ আরাফাত সিকদার (১৯), পিতা- মোঃ হোসেন সিকদারকে গ্রেফতার করা হয়েছে Logo মহিপুরে দাখিল মাদ্রাসায় বিতর্কিত নিয়োগ বাতিল ও স্বচ্ছ নিয়োগের জন্য মানববন্ধন।। Logo ‎নাতনী সাথী (২০) কর্তৃক আপন দাদীকে নির্যাতনের অভিযোগ। Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১৭৫ (একশত পচাত্তর) পিচ ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ টাকা সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার Logo কুয়াকাটা খানবাদ ডিগ্রি কলেজে নবীন বরণ উৎসব। Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৩৪(চৌত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পরপরই মামলা রুজু করা হয়েছে। Logo সরকার আসে সরকার যায়,  দীর্ঘ ৩০ বছরেও নির্মান হয়নি নীলগন্জের পাখিমারা খালের স্হায়ী সেতু,যোগাযোগ সংকটে কৃষি পন্য Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo কুয়াকাটায় সমুদ্রে বিলীন হওয়া জমি ভিতরে দাবী করে দখল ও ঘর নির্মাণের অভিযোগ।
আজকের শিরোনামঃ

মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট সময় : ১২:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৪৮২ বার পড়া হয়েছে

নির্ভুল বার্তা ডেক্সঃ

মহিপুরে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লু (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় তাঁর দুই সহযোগী।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মহিপুর থানাধীন নয়াপাড়া এলাকার আয়েশা ছিদ্দিকা (রাঃ) জামে মসজিদের সামনের কাঁচা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (১১ আগস্ট) সকালে গ্রেপ্তার বেল্লালকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার বেল্লাল হোসেন হাওলাদার মহিপুর থানার আলীপুর ৩ নম্বর ওয়ার্ডের মৃত আলী আকবর হাওলাদারের ছেলে। পলাতক দুজন হলেন—নয়াপাড়া এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে আল আমিন খলিফা (৪২) এবং একই এলাকার আমির ফকিরের ছেলে মো. রুমান (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল নয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় কাঁচা রাস্তার ওপর ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করা বেল্লালকে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বেল্লালের সঙ্গে থাকা আল আমিন ও রুমান কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ বেল্লাল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার বেল্লালসহ পলাতক আরও দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’

জনপ্রিয় সংবাদ

ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন: আব্বা ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা।

মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ১২:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬