নাতনী সাথী (২০) কর্তৃক আপন দাদীকে নির্যাতনের অভিযোগ।
অভযোগকারী আলেয়া বেগম জানান, তার বাড়ী ৭ নং লতাচালী ইউনিয়নের নয়ামিশ্রী পাড়া গ্রামে। তার গর্বের বড় সন্তান আব্বাস মিয়ার বড় কন্যা সাথী বেগম (২০)কে বিবাহ দেয়া হয়েছে দক্ষিণ মুসুল্লিয়াবাদ। শশুর শাশুড়ির সাথে বুনিবোনাদ না হওয়ায় অধিকাংশ সময় বাবার বাড়িতে থাকে। বাবার বাড়িতে এসে আপন দাদীর সাথেও বিভিন্ন সময় বাকবিতন্ডায় জড়ায়। এরই ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর সকাল সারে ৯টার দিকে ওই সাথী বেগম আপন দাদীকে মারধর করে। এতে গুরুতর আহত হয়। কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নেন তিন। তার দুই গালে চড়ম ভাবে আঘাত প্রাপ্ত হয়েছেন।
বাড়ি থেকে বেড় করে দেয়ার অপচেষ্টা চালাচ্ছে তার বড় ছেলে আব্বাস, পুত্র বধু হাচেন ভানু ও নাতনী সাথী বেগম। ফলে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হন তিনি।
এমন নির্যাতন থেকে বাঁচতে চায় আলেয়া বেগম।



















