ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন: আব্বা ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা। Logo পটুয়াখালী থানা পুলিশের বিশেষ অভিযানে পেশাদার চোর মোঃ আরাফাত সিকদার (১৯), পিতা- মোঃ হোসেন সিকদারকে গ্রেফতার করা হয়েছে Logo মহিপুরে দাখিল মাদ্রাসায় বিতর্কিত নিয়োগ বাতিল ও স্বচ্ছ নিয়োগের জন্য মানববন্ধন।। Logo ‎নাতনী সাথী (২০) কর্তৃক আপন দাদীকে নির্যাতনের অভিযোগ। Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১৭৫ (একশত পচাত্তর) পিচ ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ টাকা সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার Logo কুয়াকাটা খানবাদ ডিগ্রি কলেজে নবীন বরণ উৎসব। Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৩৪(চৌত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পরপরই মামলা রুজু করা হয়েছে। Logo সরকার আসে সরকার যায়,  দীর্ঘ ৩০ বছরেও নির্মান হয়নি নীলগন্জের পাখিমারা খালের স্হায়ী সেতু,যোগাযোগ সংকটে কৃষি পন্য Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo কুয়াকাটায় সমুদ্রে বিলীন হওয়া জমি ভিতরে দাবী করে দখল ও ঘর নির্মাণের অভিযোগ।
আজকের শিরোনামঃ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে মাইক্রোবাস ও অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

  • আপডেট সময় : ১২:৩২:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৪৮৬ বার পড়া হয়েছে

মস্তু মিয়া,বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, একটি মাইক্রোবাস ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেড্ডা এলাকার কোকিল টেক্সটাইলের সামনে একটি ডাকাত দল অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও রাতভর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও ৮ থেকে ১০ জন ডাকাত পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি রামদা, একটি পেরেকযুক্ত গদা, সাইকেলের প্যাডেল সংযুক্ত একটি কুড়াল, একটি সাদা রঙের নোয়া মডেলের মাইক্রোবাস, নগদ টাকা, হেলমেট, মাংকি টুপি, টর্চলাইট, মোবাইল ফোন, রশির বান্ডেল এবং হ্যান্ডকাফের চাবি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রাশেক মিয়া (আদ্রা, কসবা), মো. জাহাঙ্গীর আলম (নোয়াগাঁও, নবীনগর), রফিকুল ইসলাম (মেড্ডা, ব্রাহ্মণবাড়িয়া সদর) এবং মো. কামাল মিয়া (আলিয়াবাদ, নবীনগর)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাশেক মিয়ার বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন ও চুরিসহ মোট ১৪টি মামলা রয়েছে। এছাড়া জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডাকাতির ৩টি মামলা এবং রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রয়েছে।

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন: আব্বা ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা।

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে মাইক্রোবাস ও অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৩২:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬