ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন: আব্বা ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা। Logo পটুয়াখালী থানা পুলিশের বিশেষ অভিযানে পেশাদার চোর মোঃ আরাফাত সিকদার (১৯), পিতা- মোঃ হোসেন সিকদারকে গ্রেফতার করা হয়েছে Logo মহিপুরে দাখিল মাদ্রাসায় বিতর্কিত নিয়োগ বাতিল ও স্বচ্ছ নিয়োগের জন্য মানববন্ধন।। Logo ‎নাতনী সাথী (২০) কর্তৃক আপন দাদীকে নির্যাতনের অভিযোগ। Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১৭৫ (একশত পচাত্তর) পিচ ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ টাকা সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার Logo কুয়াকাটা খানবাদ ডিগ্রি কলেজে নবীন বরণ উৎসব। Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৩৪(চৌত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পরপরই মামলা রুজু করা হয়েছে। Logo সরকার আসে সরকার যায়,  দীর্ঘ ৩০ বছরেও নির্মান হয়নি নীলগন্জের পাখিমারা খালের স্হায়ী সেতু,যোগাযোগ সংকটে কৃষি পন্য Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo কুয়াকাটায় সমুদ্রে বিলীন হওয়া জমি ভিতরে দাবী করে দখল ও ঘর নির্মাণের অভিযোগ।
আজকের শিরোনামঃ

কুয়াকাটায় এক বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : ০২:০৬:১২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৬০৫ বার পড়া হয়েছে

মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী ।।

পর্যটন নগরী কুয়াকাটায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে সাইয়েদুল আবেদিন (৪২) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২ জুন) গভীর রাত থেকে বুধবারের প্রথম প্রহরের মধ্যে কুয়াকাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।

নিহত সাইয়েদুল আবেদিন বরগুনার তালতলী উপজেলার বন্দর এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী আয়েশা বেগমকে নিয়ে প্রায় ২০ দিন আগে কুয়াকাটায় এসে পাঞ্জুপাড়া এলাকার একটি সেমি-পাকা বাসায় ভাড়া থাকছিলেন।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের দাবি, ঘটনার দিন সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে রাতের খাবারের পর আবারও তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে সাইয়েদুল তার স্ত্রীকে ঘরের বাইরে যেতে বলেন এবং নিজে ভেতর থেকে দরজা আটকে দেন।

অনেক সময় পার হয়ে গেলেও ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি মহিপুর থানাকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচানো অবস্থায় সাইয়েদুলকে উদ্ধার করে। পরে দ্রুত কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

জনপ্রিয় সংবাদ

ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন: আব্বা ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা।

কুয়াকাটায় এক বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:০৬:১২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬