ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার Logo কলাপাড়ায় মসজিদের ৩ লাখ টাকার বরাদ্দে ৩০ হাজার ‘পার্সেন্টেজ’ দাবির অভিযোগ Logo পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন Logo শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  Logo কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা। Logo ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত Logo কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।  Logo আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল, কুয়াকাটা পৌর বিএনপির সম্পাদককে শোকজ Logo কলাপাড়ায় ৭ শিক্ষার্থীর স্কাউটস প্রেসিডেন্ট এওয়ার্ডস-২০২৫ অর্জন। Logo কুয়াকাটা খানাবাদ কলেজের সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম শাহিন স্যারকে অভিনন্দন জানিয়েছেন মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী। 
আজকের শিরোনামঃ

মহিপুরে হাইকোর্টের নির্দেশ অমান্য করে খাস জমিতে দোকান, যুবকের কারাদণ্ড

  • আপডেট সময় : ০৯:২৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৪৮৪ বার পড়া হয়েছে

মহিপুর প্রতিনিধিঃ

কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন চর গংগামতি এলাকায় সরকারি খাস জমিতে হাইকোর্টের নির্দেশ অমান্য করে পাকা দোকানঘর নির্মাণের দায়ে মো. নুরুজ্জামান (৩২) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে চর গংগামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

প্রশাসন সূত্রে জানা গেছে, গংগামতি ও কাউয়ার চরের বেড়িবাঁধের বাইরের জমি সরকারি নিয়ন্ত্রণে রয়েছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের ২০১৩ সালের গেজেট এবং হাইকোর্টের রিট পিটিশন নম্বর ৫১৬২/২০১১-এর রায় অনুযায়ী এসব জমি সরকারের নিয়ন্ত্রণে থাকার কথা রয়েছে।

অভিযোগ রয়েছে, সরকারি নিয়ন্ত্রণাধীন ওই জমিতে আদালতের নির্দেশনা অমান্য করে পাকা দোকানঘর নির্মাণ করেন নুরুজ্জামান। বিষয়টি প্রশাসনের নজরে এলে বুধবার সন্ধ্যায় সেখানে অভিযান চালানো হয়। পরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছর বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। তবে ভ্রাম্যমাণ আদালত নুরুজ্জামানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড পরিশোধ না করলে তাঁকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, গংগামতি-কাউয়ার চরের বেড়িবাঁধের বাইরের জমি পর্যটন ও পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ। এসব সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ বন্ধে প্রশাসনের নজরদারি প্রয়োজন।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, সরকারি নিয়ন্ত্রণাধীন জমিতে আদালতের নির্দেশনা অমান্য করে কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ নেই। আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

মহিপুরে হাইকোর্টের নির্দেশ অমান্য করে খাস জমিতে দোকান, যুবকের কারাদণ্ড

আপডেট সময় : ০৯:২৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬