ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন: আব্বা ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা। Logo পটুয়াখালী থানা পুলিশের বিশেষ অভিযানে পেশাদার চোর মোঃ আরাফাত সিকদার (১৯), পিতা- মোঃ হোসেন সিকদারকে গ্রেফতার করা হয়েছে Logo মহিপুরে দাখিল মাদ্রাসায় বিতর্কিত নিয়োগ বাতিল ও স্বচ্ছ নিয়োগের জন্য মানববন্ধন।। Logo ‎নাতনী সাথী (২০) কর্তৃক আপন দাদীকে নির্যাতনের অভিযোগ। Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১৭৫ (একশত পচাত্তর) পিচ ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ টাকা সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার Logo কুয়াকাটা খানবাদ ডিগ্রি কলেজে নবীন বরণ উৎসব। Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৩৪(চৌত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পরপরই মামলা রুজু করা হয়েছে। Logo সরকার আসে সরকার যায়,  দীর্ঘ ৩০ বছরেও নির্মান হয়নি নীলগন্জের পাখিমারা খালের স্হায়ী সেতু,যোগাযোগ সংকটে কৃষি পন্য Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo কুয়াকাটায় সমুদ্রে বিলীন হওয়া জমি ভিতরে দাবী করে দখল ও ঘর নির্মাণের অভিযোগ।
আজকের শিরোনামঃ

মহিপুরে মাদ্রাসা শিক্ষক-প্রবাসীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : ০২:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৪৬৯ বার পড়া হয়েছে

মহিপুর প্রতিনিধি :

মহিপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মাদ্রাসা শিক্ষক, প্রবাসী ও স্থানীয় সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকালে মহিপুরের পাইকবাড়ী স্ট্যান্ড এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক স্থানীয় মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় মাদ্রাসা শিক্ষক, প্রবাসীসহ কয়েকজন নিরীহ ব্যক্তিকে চাঁদাবাজি মামলায় আসামি করা হয়েছে। তাদের দাবি, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং এর মাধ্যমে আসামিদের হয়রানি করা হচ্ছে। দ্রুত মামলাটি প্রত্যাহার করে হয়রানি বন্ধের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা মো. আইয়ুব আলী। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষক মাহতাব উদ্দিন ও প্রবাসীসহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এ মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তার অত্যন্ত ভালো মানুষ এলাকায় তাদের সাথে কারো কোন বিরোধ নেই। একই সঙ্গে নিরীহ মানুষকে হয়রানি বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।

বক্তব্যে ফাতেমা বেগমসহ স্থানীয় আরও কয়েকজন বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধের বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তির সুযোগ রয়েছে। কিন্তু এর জেরে নিরীহ মানুষকে মামলায় জড়িয়ে হয়রানি করা হলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধের দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন বলেন, মামলায় যাদের আসামি করা হয়েছে, তাদের মধ্যে শিক্ষক, প্রবাসী ও স্থানীয় সাধারণ মানুষ রয়েছেন। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা যাচাই করে নির্দোষ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করতে হবে।

সম্প্রতি জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইমরান হোসেন বাদী হয়ে মহিপুর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন বলে জানা গেছে। মামলায় লতিফপুর ও মনোহারপুর এলাকার আটজনকে আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে বলে জানা গেছে।

মামলার আসামিরা হলেন—মো. দেলোয়ার হোসেন (৩৭), আব্দুল মতিন গাজী (৩৫), মো. শহিদুল ইসলাম (৩৫), মাওলানা মো. মাহতাব উদ্দিন (৫৫), মো. আলতাফ হোসেন গাজী (৫৫), মো. রাজু খলিফা (২৫), মো. শাহিন মীর (৩৮) ও মঞ্জু হাওলাদার (৩৭)।

তবে মামলার অভিযোগ ও আসামিদের বিষয়ে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার চূড়ান্ত বক্তব্য বা তদন্তের ফলাফল পাওয়া যায়নি। মানববন্ধন থেকে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত না হলে আসামিদের হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন: আব্বা ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা।

মহিপুরে মাদ্রাসা শিক্ষক-প্রবাসীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০২:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬