ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন: আব্বা ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা। Logo পটুয়াখালী থানা পুলিশের বিশেষ অভিযানে পেশাদার চোর মোঃ আরাফাত সিকদার (১৯), পিতা- মোঃ হোসেন সিকদারকে গ্রেফতার করা হয়েছে Logo মহিপুরে দাখিল মাদ্রাসায় বিতর্কিত নিয়োগ বাতিল ও স্বচ্ছ নিয়োগের জন্য মানববন্ধন।। Logo ‎নাতনী সাথী (২০) কর্তৃক আপন দাদীকে নির্যাতনের অভিযোগ। Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১৭৫ (একশত পচাত্তর) পিচ ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ টাকা সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার Logo কুয়াকাটা খানবাদ ডিগ্রি কলেজে নবীন বরণ উৎসব। Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৩৪(চৌত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পরপরই মামলা রুজু করা হয়েছে। Logo সরকার আসে সরকার যায়,  দীর্ঘ ৩০ বছরেও নির্মান হয়নি নীলগন্জের পাখিমারা খালের স্হায়ী সেতু,যোগাযোগ সংকটে কৃষি পন্য Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo কুয়াকাটায় সমুদ্রে বিলীন হওয়া জমি ভিতরে দাবী করে দখল ও ঘর নির্মাণের অভিযোগ।
আজকের শিরোনামঃ

মহিপুরে ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পেটালেন আওয়ামী নেতার ছেলে

  • আপডেট সময় : ০২:১৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৪৯৩ বার পড়া হয়েছে

মহিপুর প্রতিনিধিঃ

মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আলিপুর সুইজগেট এলাকায় নিজ মুদি দোকানে এক ব্যবসায়ীর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। হামলায় হাতুড়ি, লোহার রড ও ধারালো দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। এতে গুরুতর আহত হয়েছেন স্থানীয় মুদি ব্যবসায়ী মোঃ মানিক আকনের ছেলে মোঃ ইদ্রিস (২৬)।

রবিবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা ইদ্রিসকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পূর্ববিরোধের জেরে স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী নেতা আবুল কোম্পানির ছেলে ছাব্বিরসহ ৭-৮ জন সংঘবদ্ধভাবে ইদ্রিসের মুদি দোকানে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি, লোহার রড ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এতে তার হাত, পা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

পরিবারের সদস্য ও স্থানীয়দের অভিযোগ, ইউপি সদস্য আবুল কোম্পানি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছেন।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য, ক্ষমতার প্রভাব কাজে লাগিয়ে এলাকায় ভয়ভীতি ও প্রভাব বিস্তার করা হচ্ছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতার কারণে প্রকাশ্যে কথা বলতে সাহস পান না। ইদ্রিসের ওপর হামলার ঘটনাও সেই প্রভাবের ধারাবাহিকতার অংশ বলে তারা দাবি করেছেন।

এ বিষয়ে ইউপি সদস্য আবুল কোম্পানির বক্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এই মুহূর্তে একটু দূরে আছি। পরে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে।” তবে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত তার পক্ষ থেকে আর কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি কিছুই জানি না, আমি পটুয়াখালীতে আছি।” এরপর তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ভুক্তভোগী পরিবার জানিয়েছে, এ ঘটনায় মহিপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

জনপ্রিয় সংবাদ

ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন: আব্বা ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা।

মহিপুরে ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পেটালেন আওয়ামী নেতার ছেলে

আপডেট সময় : ০২:১৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬