ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন: আব্বা ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা। Logo পটুয়াখালী থানা পুলিশের বিশেষ অভিযানে পেশাদার চোর মোঃ আরাফাত সিকদার (১৯), পিতা- মোঃ হোসেন সিকদারকে গ্রেফতার করা হয়েছে Logo মহিপুরে দাখিল মাদ্রাসায় বিতর্কিত নিয়োগ বাতিল ও স্বচ্ছ নিয়োগের জন্য মানববন্ধন।। Logo ‎নাতনী সাথী (২০) কর্তৃক আপন দাদীকে নির্যাতনের অভিযোগ। Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১৭৫ (একশত পচাত্তর) পিচ ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ টাকা সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার Logo কুয়াকাটা খানবাদ ডিগ্রি কলেজে নবীন বরণ উৎসব। Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৩৪(চৌত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পরপরই মামলা রুজু করা হয়েছে। Logo সরকার আসে সরকার যায়,  দীর্ঘ ৩০ বছরেও নির্মান হয়নি নীলগন্জের পাখিমারা খালের স্হায়ী সেতু,যোগাযোগ সংকটে কৃষি পন্য Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo কুয়াকাটায় সমুদ্রে বিলীন হওয়া জমি ভিতরে দাবী করে দখল ও ঘর নির্মাণের অভিযোগ।
আজকের শিরোনামঃ

জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ নিহত: নারায়ণগঞ্জ থেকে এজাহারভুক্ত আসামি গ্রেফতার

  • আপডেট সময় : ১২:৫৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৪৯৮ বার পড়া হয়েছে

নির্ভুল বার্তা ডেক্সঃ

মহিপুর থানার ধুলাসার ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় হারিচ আহম্মদ ওরফে মজিবুর (৬৫) নিহত হওয়ার ঘটনায় এজাহারভুক্ত ১৪ নম্বর আসামি মো. সালেক হাওলাদার (৪৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, র‍্যাব-১১-এর সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গত ১৯ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামে জমি নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হারিচ আহম্মদ গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ২১ জুলাই ২০২৬ তারিখে মহিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৬)। মামলাটি পেনাল কোডের ১৪৩/৩৪১/৩৪২/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৪/১০৯/৫০৬ ধারায় রুজু করা হয়। মামলার তদন্তভার পান মহিপুর থানার এসআই (নিরস্ত্র) মো. সামসুল ইসলাম।

মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. সামসুল ইসলামের নেতৃত্বে এবং র‍্যাব-১১-এর সহায়তায় সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত ১৪ নম্বর আসামি মো. সালেক হাওলাদারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সালেক হাওলাদার নয়াকাটা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মোজাহার ওরফে মুজাফফর হাওলাদার ও মৃত আয়শা বেগমের ছেলে। তাকে ২৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মহিপুর থানায় আনা হয়।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাওলাদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামিকে ২৬ জুলাই ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন: আব্বা ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা।

জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ নিহত: নারায়ণগঞ্জ থেকে এজাহারভুক্ত আসামি গ্রেফতার

আপডেট সময় : ১২:৫৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬