ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন: আব্বা ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা। Logo পটুয়াখালী থানা পুলিশের বিশেষ অভিযানে পেশাদার চোর মোঃ আরাফাত সিকদার (১৯), পিতা- মোঃ হোসেন সিকদারকে গ্রেফতার করা হয়েছে Logo মহিপুরে দাখিল মাদ্রাসায় বিতর্কিত নিয়োগ বাতিল ও স্বচ্ছ নিয়োগের জন্য মানববন্ধন।। Logo ‎নাতনী সাথী (২০) কর্তৃক আপন দাদীকে নির্যাতনের অভিযোগ। Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১৭৫ (একশত পচাত্তর) পিচ ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ টাকা সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার Logo কুয়াকাটা খানবাদ ডিগ্রি কলেজে নবীন বরণ উৎসব। Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৩৪(চৌত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পরপরই মামলা রুজু করা হয়েছে। Logo সরকার আসে সরকার যায়,  দীর্ঘ ৩০ বছরেও নির্মান হয়নি নীলগন্জের পাখিমারা খালের স্হায়ী সেতু,যোগাযোগ সংকটে কৃষি পন্য Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo কুয়াকাটায় সমুদ্রে বিলীন হওয়া জমি ভিতরে দাবী করে দখল ও ঘর নির্মাণের অভিযোগ।
আজকের শিরোনামঃ

মহিপুরে ‘রনি স্টোর’-এ দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ ৮০ হাজার টাকার মালামাল লুট

  • আপডেট সময় : ১০:০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৪৭১ বার পড়া হয়েছে

মহিপুর প্রতিনিধি:

মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়নের থানখোলা স্লুইসগেট এলাকায় ‘রনি স্টোর’ নামের একটি মুদি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র দোকানের তালা ও ছিটকিনি ভেঙে নগদ টাকা, ডিজেল, গ্যাস সিলিন্ডার, ভোজ্যতেলসহ প্রায় ৮০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত গভীর রাতে কোনো একসময় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান দোকানের পরিচালক মো. রনি দফাদার। পরে রাতের কোনো একসময় চোরেরা দোকানের তালা ও ছিটকিনি ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ক্যাশ বাক্সে থাকা প্রায় ১৫ হাজার টাকা, এক ব্যারেল ডিজেল, একটি গ্যাস সিলিন্ডার, সরিষার তেল, নারিকেল তেল, বিস্কুটের কার্টুন, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক হাওলাদার ও টুকু সরদার মাঠে গরু নিয়ে মাঠে যাওয়ার পথে দোকানের তালা ও ছিটকিনি ভাঙা দেখতে পান। পরে তারা দোকানের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে দোকান মালিককে খবর দেন।

আব্দুল মালেক হাওলাদার বলেন, ‘সকালে মাঠে যাওয়ার সময় দোকানের তালা ও ছিটকিনি ভাঙা দেখতে পাই। পরে কাছে গিয়ে দেখি ভেতরে সব মালামাল এলোমেলো। বিষয়টি সঙ্গে সঙ্গে দোকানের মালিককে জানাই।’

টুকু সরদার বলেন, ‘এলাকায় আগে ছোটখাটো চুরির ঘটনা ঘটলেও এভাবে দোকান ভেঙে বড় ধরনের চুরি উদ্বেগজনক। এলাকায় পুলিশের টহল বাড়ানো প্রয়োজন।’

দোকানের পরিচালক মো. রনি দফাদার বলেন, ‘রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে খবর পেয়ে এসে দেখি দোকানের তালা ভাঙা। ক্যাশের টাকা, ডিজেল, গ্যাস সিলিন্ডার, তেলসহ অনেক মালামাল চুরি হয়েছে। এতে আমরা বড় ধরনের ক্ষতির মুখে পরেছি।’

রনি স্টোরের মালিক মো. আলমগীর দফাদার বলেন, ‘সকালে এসে দেখি দোকানের তালা ও ছিটকিনি ভাঙা। ভেতরে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। নগদ টাকা ও মালামাল মিলিয়ে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, ‘চুরির ঘটনার বিষয়ে আপনার কাছ থেকেই জানতে পারলাম। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জনপ্রিয় সংবাদ

ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন: আব্বা ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা।

মহিপুরে ‘রনি স্টোর’-এ দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ ৮০ হাজার টাকার মালামাল লুট

আপডেট সময় : ১০:০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬