ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ২০ কেজির ‘সামুদ্রিক শোল’, ১৪ হাজারে বিক্রি Logo কুয়াকাটা সৈকতের বালুচরে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’ Logo কুয়াকাটায় হানিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন, অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি Logo মহিপুরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন Logo কলাপাড়ায় বি”রোধের জেরে বসতবাড়িতে অ”গ্নিসংযোগের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo  ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার, মালিক পালিয়ে যাওয়ায় আটক হয়নি কেউ Logo ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। Logo ইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষার্থীবান্ধব ৫টি উদ্যোগ: Logo পটুয়াখালীতে ২০ পুরিয়া হেরোইন সহ ১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার Logo কুয়াকাটায় ৪৩ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।
আজকের শিরোনামঃ

কুয়াকাটায় হানিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন, অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি

  • আপডেট সময় : ১২:৪০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৪০৯ বার পড়া হয়েছে

কুয়াকাটা প্রতিনিধিঃ

ট্রাকচালক হানিফ ফকির হত্যা মামলার প্রধান অভিযুক্ত বিপ্লব চন্দ্র মন্ডলের সর্বোচ্চ শাস্তির দাবিতে কুয়াকাটায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জুলাই) সকাল ১০টায় কুয়াকাটা বাস টার্মিনাল সংলগ্ন সড়কে এ মানববন্ধনের আয়োজন করে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য, সমগ্র বাংলাদেশ, মহিপুর থানা শাখা। কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেয় পটুয়াখালী আন্তঃজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন (কুয়াকাটা) এবং সমাজকল্যাণ কর্ম সেবা সংস্থা, আলিপুর-কুয়াকাটা শাখাসহ বিভিন্ন শ্রমিক ও সামাজিক সংগঠন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য, মহিপুর থানা শাখার সভাপতি মো. লিটন খান। এতে বক্তব্য দেন পটুয়াখালী আন্তঃজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন (কুয়াকাটা)-এর সভাপতি আতিকুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা হাওলাদার, সংগঠনের সম্পাদক মো. সোহেল মুন্সী, সমাজকল্যাণ কর্ম সেবা সংস্থা, আলিপুর-কুয়াকাটা শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান মুসল্লী এবং সাধারণ সম্পাদক মো. লিটন হাওলাদার।

এ সময় বক্তারা বলেন, হানিফ ফকির একজন পরিশ্রমী ট্রাকচালক ছিলেন। কর্মস্থলে তার ওপর নৃশংস হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। এ ধরনের ঘটনা শুধু একজন শ্রমিকের মৃত্যু নয়, বরং সমগ্র পরিবহন শ্রমিক সমাজের নিরাপত্তার ওপর আঘাত। তারা দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করে অভিযুক্ত বিপ্লব চন্দ্র মন্ডলের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান।

বক্তারা আরও বলেন, কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পরিবহন খাতে কর্মরত চালক-হেলপারদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে নিহত আবু হানিফের স্ত্রী মোসা. সীমা বেগম, ১৩ বছর বয়সী ছেলে মো. ইসমাইল এবং ৯ বছর বয়সী মেয়ে মোসা. হামিদা আক্তার উপস্থিত থেকে আবেগঘন বক্তব্য রাখেন। তারা বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা চরম অসহায় হয়ে পড়েছেন। কান্নাজড়িত কণ্ঠে সীমা বেগম তার স্বামীর হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সন্তানরাও তাদের বাবার হত্যার বিচার ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। তারা বলেন, “আমরা আমাদের বাবাকে আর ফিরে পাব না, কিন্তু হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি হলে অন্য কোনো পরিবার যেন এভাবে স্বজন হারানোর শিকার না হয়।”

এ সময় প্রায় ৫ শতাধিক শ্রমিক, শ্রমিক নেতা, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং স্থানীয় সাধারণ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেন।

উল্লেখ্য, নিহত হানিফ ফকিরের পরিবারের দায়ের করা মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ট্রাকের হেলপার বিপ্লব চন্দ্র মন্ডল পূর্বের বিরোধের জেরে ট্রাকের ভেতরে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে হানিফ ফকিরের ওপর হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

মানববন্ধন শেষে আয়োজকরা দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতের মাধ্যমে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ২০ কেজির ‘সামুদ্রিক শোল’, ১৪ হাজারে বিক্রি

কুয়াকাটায় হানিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন, অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি

আপডেট সময় : ১২:৪০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬